* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

রবিবার, ১২ এপ্রিল, ২০২০

চট্টগ্রামে আরো ৬জন করোনা শনাক্ত

বাংলাদেশ বার্তা ডেস্ক ১২ এপ্রিল ২০২০: চট্টগ্রামে আরো ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম মোট রোগীর সয়খ্যা দাড়ালো ১৫জন। আজ রোববার ১২ এপ্রিল রাতে এ তত্য জানান চট্টগ্রাম বিভাগী স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার কবীর এর মধ্যে একজন চট্টগ্রামের দামপাড়ায় (বয়স ৫৫), ফৌজদার হাট (৪৫বছর), সাতকানিয়া (৩২ বছর), সাতকানিয়ায় আরেক জন (১৯ বছর) ও পটিয়ায় ৬ বছরের েএক শিশু রেয়েছে।আরো একজনের দ্বিতীয় দফায় টেস্টে পজেটিভ পাওয়া গেছে। তার বাড়ি সাতকানিয়ায়। 

এছাড়াও চট্টগৃাম বিভাগের লক্ষীপুরে আজো একজনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। রাত ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)।

সোমবার, ৬ এপ্রিল, ২০২০

বিবেক জাগ্রত হোক; সচেতন করি সকলকে

বাংলাদেশ বার্তা ডেস্কঃ লকডাউনের পূর্বেই নেপালের embassy বাংলাদেশে অবস্থানরত প্রায় ২০০ নেপালী ডাক্তারকে বিশেষ ব্যবস্থাপনায় নেপালে নিয়ে চলে গেছে।

ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রাম (দেবী শেঠীর হাসপাতাল) এর কার্ডিয়াক টিমের সব চিকিৎসক ও স্টাফ এই করোনা দুর্যোগে হাসপাতাল ছেড়ে তাদের দেশ ইন্ডিয়ায় চলে গেছে ।

এই করোনা দুর্যোগের মধ্যে নামী দামী এ্যাপোলো হাসপাতালও গতকাল বাংলাদেশ ছেড়ে চলে গেছে। বসুন্ধরার ওই জায়গায় Ever Care নামে নতুন হাসপাতাল চালু হয়েছে। দুর্যোগ শেষ হলে আবার এপোলো হয়তো নতুন জায়গায় নতুন ভাবে আসবে।

অ্যামেরিকান অ্যাম্বাসী ইতোমধ্যে তাদের প্রায় 300 নাগরিককে বিশেষ বিমানে করে বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে।

আজ শুনলাম জাপানী নাগরিকরাও বিশেষ ব্যবস্থাপনায় বাংলাদেশ ছেড়েছেন।

শুরু হতে যাচ্ছে করোনার ক্রিটিক্যাল ফেইজ।

একটা বৈশ্বীক মহাবিপর্যয় আমরা অতিক্রম করছি। এটা এমন একটা সময় যখন লাশের জানাযা কিংবা দাফন দেবার লোক পাওয়া যাচ্ছে না। করোনা আক্রান্তের কথা শুনলে মানুষ তার বাড়িঘর ভেঙ্গে ফেলছে। আত্মীয়স্বজনরা লাশ হাসপাতালে রেখে পালাচ্ছে।

করোনা ক্রাইসিস কালীন কোন রোগী কোন হাসপাতাল দেখবে এ ব্যাপারে এতদিন নির্দিষ্ট গাইডলাইন না থাকায় রোগী ভর্তিতে জটিলতা হচ্ছিল। ইতোমধ্যে এ জটিলতা নিরসন হয়েছে।

তবে করোনা আক্রান্ত রোগীর মূল চিকিৎসা Ventilator (লাইফ সাপোর্ট) যা দেয়ার মতো যথেষ্ট সামর্থ্য ও পর্যাপ্ত ICU trained ডাক্তার আমাদের নেই। আমাদের দেশে ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ, ক্রিটিকাল কেয়ার নার্স এবং অন্যন্য ক্রিটিকাল কেয়ার স্টাফের সংখ্যা এবং হাসপাতালে আইসিইউ বেড সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এই ক্রাইসিসের সময় সরকারি নির্দেশনা মেনে নিজ গৃহে অবস্থান করুন।

দেশের চিকিৎসকদের উপরই ভরসা রাখুন এবং তাদেরকে উৎসাহিত করুন। মনে রাখুন চিকিৎসকরাও আমাদের মতো মানুষ, তাদেরও পরিবার পরিজন রয়েছে। চিকিৎসকদের মনোবল ভেঙ্গে গেলে এই মহাবিপর্যয় সামাল দেওয়ার কেউই থাকবে না।

কার্টেসী - ডা: মো: ইমরুল হাসান

রবিবার, ৫ এপ্রিল, ২০২০

সেটিই তোমার অবস্থান, যে অবস্থায় আল্লাহ তোমাকে রাখেন

বাংলাদেশ বার্তা ডেস্কঃ তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তোমার সম্মান কতটকু? তাহলে দেখ, তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন?
- যদি দেখ তিনি তোমাকে তার যিকিরে মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে স্মরণ করতে চান।
- যদি দেখ তিনি তোমাকে কুরআন দ্বারা মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমার সাথে কথা বলতে চান।
-যদি দেখ, তিনি তোমাকে ইবাদাত/আনুগত্যে ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে তার সান্নিধ্যে টেনে নিয়েছেন।
- যদি দেখ, তিনি তোমাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে দূরে ঠেলে দিয়েছেন।
-যদি দেখ, তিনি তোমাকে লোকজনের সাথে মশগুল বানিয়ে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে অপমানিত করেছেন।
- যদি দেখ, তিনি তোমাকে দুআর দ্বারা ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে কিছু দিতে চান।
অতএব, সবসময় নিজের অবস্থা দেখ। তুমি কোন কাজে মশগুল? আল্লাহ তোমাকে যে কাজে ব্যস্ত রেখেছেন, সেটাই তোমার অবস্থান তাঁর কাছে।

মূল: ড. রাতিব আন-নাবলুসি।
অনুবাদ: ড.বি. মফিজুর রহমান আল-আযহারী।

মুসলিমদের প্রতি মদিনা শরীফের ইসলামী স্কলার ড. আহমদ আলী সিরাজের ১৫ পরামর্শ

বাংলাদেশ বার্তা ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। বিশ্বের উন্নত দেশগুলোও এই ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে। লকডাউনের ফলে ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ। এখন আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিকে প্রত্যাবর্তনের সময় বলে মন্তব্য করেছেন মদিনা শরীফের ইসলামী স্কলার ড. আহমাদ আলী সিরাজ।
আহমাদ আলী সিরাজ বলেন, এই ঘরবন্দি অবস্থায় আমাদের হাতে অনেক অবসর সময় রয়েছে। অধিকাংশ মানুষকে দেখা যায় তারা অবসর সময়ের মূল্য দেয় না।
হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নবী কারীম (সা.) বলেছেন, দুইটি নেয়ামত এমন রয়েছে অধিকাংশ মানুষ যার মূল্য দেয় না। সেই দুটি নেয়ামত হলো, সুস্থতা এবং অবসর সময়। এই জন্য আমাদের সময়ের মূল্য দিতে হবে।
মদিনা শরীফের এই ইসলামী স্কলার মুসলিমদের ঘরে সময় কাটানোর ব্যাপারে কতগুলো দিক দির্দেশনা দিয়েছেন। নিম্নে সে গুলো উল্লেখ করা হলো-
গুনাহ থেকে বেঁচে থাকবে। বিশেষ করে যেসব মহিলাদের দেখা যায়েজ নয়, তাদের দেখা বিরত থাকবে।
গান-বাজনা শোনা থেকে বিরত থাকবে। ঘরে ছবি ঝুলাবে না এবং রাখবে না।
অপ্রয়োজনে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করবে না।
যাচাই না করে কোনও খবর প্রচার করবে না এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে না।
সমাজে ভয়ভীতি ছড়ানো থেকে বিরত থাকবে।
ছয় থেকে আট ঘন্টার বেশি না ঘুমানোর চেষ্টা করবে।
সারাক্ষণ মোবাইল হাতে রাখা, গেম খেলা এবং খারাপ জিনিস দেখা থেকে বিরত থাকবে।
ঘরেই পরিবারের সদস্যদের নিয়ে জামাতের সঙ্গে ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। সঙ্গে সঙ্গে সুন্নত, নফল, তাহাজ্জুত, ইশরাক, এবং আওয়াবিন নামাজ আদায়ের প্রতি গুরুত্ব দেবে।
নামায আদায়ের পর সুন্নত দোয়া দুরুদ পড়বে।
প্রতিদিন ১ পারা কোরআন পাঠ করবে এবং কোরআানের হাফেজরা তিন পারা পাঠ করবে।
দুরুদ শরীফ, ইস্তেগফার, আয়াতে কারিমা – ‘‘লা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা ‘’ পড়বে। তিন তাসবিহ-এর আমল করবে।
প্রতিদিন কমপক্ষে ১০ থেকে ১৫ মিনিট একাগ্রচিত্তে আল্লাহর নিকট দোয়া করবে।
প্রতিদিন কিছু সময় বই পড়বে। ভাল হবে ‘হায়াতুস সাহাবাহ’ বই পড়া। অথবা যে কোনও ভাল বই পড়া যেতে পারে।
শাবান মাসে নবী স. অনেক বেশি রোজা রাখতেন। তো এই সময় শাবান মাসের রোজা রাখা যেতে পারে। আবার যারা পূর্বের রোজা কাজা করেছেন তারা কাজা রোজা আদায় করতে পারেন।
নিজের সন্তান এবং পরিবারের সদস্যদের সময় দেবে। তাদের সঙ্গে গল্প করবে এবং তাদের কথা শুনবে। রান্না-বান্না, পরিস্কার-পরিচ্ছন্ন করাসহ ঘরের কাজে নারীদের সাহায্য করবে।
তথ্য সূত্রঃ৪ এপ্রিল. ডেইলি পাকিস্তান

শনিবার, ৪ এপ্রিল, ২০২০

মুরসিকে সরাতে ইসরাইলের ভূমিকা ছিল : ইসরাইলি জেনারেল

বাংলাদেশ বার্তা ডেস্কঃ মিসরের ইতিহাসে প্রথমবারের মতো জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পেছনে ইসরাইলের জোরালো ভূমিকা ছিল বলে জানিয়েছেন ইসরাইলের একজন সামরিক কর্মকর্তা। তিনি বলেছেন, মুহাম্মদ মুরসির ক্ষমতায় থাকার সাথে ইসরাইলের নিরাপত্তা প্রশ্ন জড়িয়ে যাওয়ায় এই কাজ করা হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আরয়িহ ইলদাদ স্থানীয় এক পত্রিকা ‘ম্যারিভ’-এ প্রকাশিত নিবন্ধে এই তথ্য প্রকাশ করেন। ‘দ্য আউটব্রেক অব দ্য জানুয়ারি রেভ্যুলেশন’ শিরোনামে প্রকাশিত নিবন্ধে তিনি বলেন, মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ইসরাইল মুসলিম ব্রাদারহুডের মানুষ হিসেবেই মূল্যায়ন করত। কারণ, তিনি ইসরাইলের সাথে সম্পাদিত শান্তিচুক্তি বাতিল এবং সিনাই উপত্যকায় সেনা উপস্থিতি বাড়িয়েছিলেন, যা ইসরাইলকে ভীত করে তোলে। ফলে ইসরাইল দ্রুত ও সক্রীয়ভাবে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে এবং আবদুল ফাত্তাহ সিসিকে ক্ষমতায় আনার ব্যবস্থা নেয়। এই ক্ষেত্রে ওবামার মার্কিন সরকার কোনো আপত্তি করেনি।
ইলদাদ বলেন, ক্যাম্প ডেভিড চুক্তি-যা ৪০ বছর আগে স্বাক্ষরিত হয়েছে এবং দীর্ঘ দিন টিকে আছে- তা ভেঙে দেয়া হলে তা হতো সব ইসরাইলির প্রত্যাশার বিপরীত। এটা এই অঞ্চলের শান্তি ও স্থিতিকেও বিঘিœত করত। আমরা আরব ও ফিলিস্তিনিদের সাথে আরেকটি ধর্মযুদ্ধে জড়াতে চাই না।
তিনি আরো বলেন, ১৯৭৯ সালে ক্যাম্প ডেভিড চুক্তির ৪০ বছরপূর্তিতে জার্মানির কাছ থেকে মিসরের সাবমেরিন কেনার চুক্তিকেও বিশেষ বার্তা হিসেবে গ্রহণ করে ইসরাইল। ক্যাম্প ডেভিড চুক্তির ৪০ বছর পর বলতে হচ্ছে, ইসরাইলিরা কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করছেন। ক্যাম্প ডেভিড চুক্তির গুরুত্ব তুলে ধরে ইলদাদ বলেন, শত্রু ভাবাপন্ন আরব রাষ্ট্রের সাথে এমন চুক্তি এটাই প্রথম। যে দেশটি ছিল সবচেয়ে বড় ও ভয়ঙ্কর।
সূত্র : মিডলইস্ট মনিটর
(Memory post)

আবেগ দিয়ে ধর্ম চলে না!! অনুভূতির দরকার হয়।


বাংলাদেশ বার্তা ডেস্কঃ ১৯৯৬ সালের ঘটনা। তখন হজ্জ চলছিল। হজ্জ চলার সময় মিনা এলাকায় হঠাৎ করে আগুন ধরে যায়। ধীরে ধীরে আগুনের মাত্রা বৃদ্ধি পেতে থাকে। ঘটনার এক পর্যায়ে পুলিশ হাজীদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ করতে থাকে।
কিন্তু একজন হাজী পুলিশের এই সিদ্ধান্তের বিরোধীতা করে। তিনি হাজীদের উদ্দেশ্যে চিৎকার বলতে থাকেন, ‘ভাইসকল, আমরা আল্লাহর ডাকে সাড়া দিতে মিনায় উপস্থিত হয়েছি। আপনারা আল্লাহর মেহমান। আপনারা সূরা ইউনুস পড়ুন। দেখবেন, আগুন আপনাদের কোনোই ক্ষতি করতে পারবে না।’
কিন্তু এরপর আগুনের তিব্রতা আরও বৃদ্ধি পেতে থাকে। ফলে মানুষ তাঁবু ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে। কিন্তু সেই হাজী পুনরায় বলতে শুরু করেন, ‘আপনারা কেউ স্থান ত্যাগ করবেন না। আপনারা আল্লাহর মেহমান। আগুন আপনাদের কিছুই করতে পারবে না।’
পরের দিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সেই আগুনে প্রায় সব তাঁবু পুড়ে ছাই হয়ে গেছে। সেই হাজীর কথা শুনে সেখানে অবস্থান করলে- কী ঘটতো অনুমান করতে পারছেন? (সূত্র: মুফতি ইসমাইল মেনক- এর লেকচার থেকে সংগৃহিত)
দ্বিতীয় আর একটা ঘটনা বলি। নাসা যখন ঘোষণা দেয়, তারা চাঁদে মানুষ পাঠাবে, তখন একদল মানুষ নাসাকে চ্যালেঞ্জ করে বসে। তারা কুরআনের বিভিন্ন আয়াত নিজেদের মত ব্যাখ্যা করে বলে, ‘কুরআনের ভ্যাষ্যনুসারে মানুষের পক্ষে চাঁদে যাওয়া সম্ভব নয়। আর যদি মানুষ চাঁদে পৌঁছাতে সক্ষম হয় তাহলে কুরআন মিথ্যা হয়ে যাবে।’
অনেক আলেম উপরোক্ত বক্তব্যের সাথে ঐক্যমত পোষণ করলেও, আল্লামা ইউসুফ আল কারজাভী এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, ‘যদি সত্যিই চাঁদে মানুষ যেতে পারে, তখন কী হবে? কেউ নিজের মত করে কুরআন ব্যাখ্যা করে, কুরআন সত্য না মিথ্যা এই চ্যালেঞ্জ করার অধিকার রাখে না। আর কুরআনে এমন কোনোও কথা বলা হয়নি যে, মানুষ চাঁদে যেতে পারবে না।’
তবে তৎক্ষনাত বেশ কিছু আলেম আল্লামা ইউসুফ আল কারজাভী সাহেবের সমালোচনা করেন। কেউ কেউ তাঁকে ব্যক্তিগতভাবেও আক্রমন করেন। কিন্তু কিছুদিন পর যখন মানুষ সত্যিই সত্যিই চাঁদে গেল, তখন স্পষ্ট হয়ে গেল আল্লামা ইউসুফ আল কারজাভীই ইসলামের প্রতি সুবিচার করেছেন। আর বাদ বাকিরা অতি আবেগ দেখাতে গিয়ে ইসলামেরই সর্বনাশ ঘটাতে যাচ্ছিলেন।
(ঘটনাসূত্র: ইন্টারনেট থেকে সংগৃহিত)
করোনা ভাইরাসের এই সময়ে যখন জনসমাবেশ এড়িয়ে চলার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে, তখন আশ্চর্যজনকভাবে মসজিদগুলোতে নামাজিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখন প্রতি ওয়াক্ত নামাজেই এমনকি ফজরের নামাজেও উল্লেখযোগ্য সংখ্যক নামাজির উপস্থিতি পরিলক্ষিত করা যাচ্ছে। অথচ আলেমদের মতানসুারে এই সময়টা ঘরে নামাজ পড়াই উত্তম। এমনকি আল্লামা ইউসুফ আল কারজাভী সাহেবও মুসল্লিদের ঘরে নামাজ পড়ার নির্দেশনা দিয়েছেন।
কিন্তু কতিপয় নামাজি বলছেন, ‘আল্লাহ ভরসা। আল্লাহর ঘর মসজিদে করোনা ভাইরাস সংক্রমণ ঘটাবে না। আর আল্লাহ যদি চান তবে আক্রান্ত হবো। এসব নিয়ে এতো ভাবনার কিছু নেই। তাকদিরে থাকলে আর কী করা যাবে!’
সেই তাকদিরের উপর ভরসা করেই ভারতে তাবলীগের মারকাজে কার্যক্রম অব্যাহত রেখেছিল। ফলে যা হবার তা-ই হয়েছে। ইতোমধ্যে তাবলীগের প্রায় ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আক্রান্ত হয়েছে আরও অনেক।
তাকদিরে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। সাথে উটের দড়িটাও কোমরে বেঁধে রাখতে হবে। আর এটা আল্লাহর রাসূল নিজেই বলেছেন।
তাকদিরে যখন এতোই বিশ্বাস, তখন নিজের বাচ্চাকে খেলার জন্য হাতে ধারালো ছুরি দেন না কেন? বাচ্চারা আগুন নিয়ে খেলতে চাইলে, নিষেধ করেন কেন? তাকদিরে থাকলে দূর্ঘটনা ঘটবে! অতএব এটা নিয়া চিন্তার কিছু নেই। তাই না?
# Collected.

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

বিভিন্ন সময় হজ্ব বাতিল করা হয়েছিল। এবারও করোনার কারনে বন্ধ হবার সম্ভাবনা রয়েছে।এটা নিয়ে বাড়াবাড়ি না করে আল্লাহর রহমত কামনা করি।

বাংলাদেশ বার্তা ডেস্কঃ ৮৬৫ খ্রিস্টাব্দে, আব্বাসীয়দের সময়, ইসমাঈল বিন ইউসুফের মক্কা আক্রমণের কারণে।
২) ৯৩০ সালে কট্টর শিয়া গ্রুপ কারমাতিদের আক্রমণে সে বছর ৩০,০০০ হাজি শহিদ হয়েছিল। তারা হাজিদেরকে হত্যা করে তাদের লাশ জমজম কুপে ফেলে দিয়েছিল। ফিরে যাওয়ার সময় তারা সাথে করে হাজরে আসওয়াদ বাহরাইনে নিয়ে গিয়েছিল। পরবর্তীতে হাজরে আসওয়াদ পুনরুদ্ধার হওয়ার পূর্ব পর্যন্ত এক দশক হজ্ব বন্ধ ছিল।
৩) ৯৮৩ থেকে ৯৯০ সাল পর্যন্ত হজ্ব বাতিল হয়েছিল রাজনীতির কারণে। ইরাক ও সিরিয়া ভিত্তিক আব্বাসীয় খিলাফত এবং মিসর ভিত্তিক ফাতেমীয় খিলাফতের মধ্যকার দ্বন্দ্বের কারণে সেবার ৮ বছর পর্যন্ত হজ্ব বন্ধ ছিল।
৪) শুধু যুদ্ধ-বিগ্রহ না, মহামারীর কারণেও হজ্ব বাতিল হয়েছিল। প্রথমে ১৮১৪ সালে হেজাজ প্রদেশে প্লেগের কারণে ৮,০০০ মানুষ মারা যাওয়ায় হজ্ব বাতিল করা হয়।
৫) ১৮৩১ সালে ভারত থেকে যাওয়া হজ্বযাত্রীদের মাধ্যমে মক্কায় প্লেগ ছড়িয়ে পড়ে এবং চারভাগের তিনভাগ হাজী মৃত্যুবরণ করে। ফলে সে বছর হজ্ব বাতিল করা হয়। এছাড়াও ১৮৩৭ থেকে ১৮৫৮ সালের মধ্যে প্লেগ এবং কলেরার কারণে তিন বারে মোট ৭ বছর হজ্ব বন্ধ ছিল।

এবারও যদি হজ্ব বন্ধ হয়, সেটা হবে খুবই দুঃখজনক একটা ঘটনা। কিন্তু একইসাথে এটাও লক্ষ্যণীয়, অতীতেও হজ্ব বাতিল হয়েছিল। ইসলাম অবাস্তব কোনো ধর্ম না, এলিয়েনদের জন্য আসা ধর্ম না। এটা মানুষের জন্য আসা ধর্ম। এবং মানুষের সাধ্যের বাইরে এখানে কিছু করতে বলা হয়নি।
তথ্যসূত্র: হারাম শরিফের ওয়েবসাইট, মিডল ইস্ট আই, টিআরটি, দ্য নিউ আরব।

করোনা সংকট: বিল গেটসের কিছু হৃদয়স্পর্শী কথা

বাংলাদেশ বার্তা ডেস্কঃ বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে খুবই পরিচিত নাম বিল গেটস। বর্তমান সময়ে বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারী চলছে। এতে বিধ্বস্ত বিশ্ব মানবতা, ভেঙে পড়ছে অর্থনীতির মেরুদণ্ড। করোনা সংকটের এই পরিস্থিতিতে শীর্ষ ধনী বিল গেটস কিছু হৃদয়স্পর্শী কথা বলেছেন। বিল গেটস বিশ্বাস করেন, ‘এমনি সময়ে আমি খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি এই জগতে যাই ঘটে তার পেছনে একটা পারমার্থিক বা আধ্যাত্মিক কারণ রয়েছে। করোনাভাইরাস নিয়ে আমার একান্ত অনুভবগুলো আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই।’
১. আমাদের সংস্কৃতি, ধর্ম, পেশা, আর্থিক অবস্থা, খ্যাতি ইত্যাদির পরও প্রকৃতগতভাবে আমরা একই সমান। যে যত বড় খ্যাতিবান কিংবা ক্ষমতাবান হোন না কেন- যে কোনো সময় আপনি কঠিন সংকটে পড়ে যেতে পারেন। ভাইরাস এই জিনিসটিই আমাদের খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছে। যদি আপনি বিশ্বাস না করেন- তবে টম হ্যাংকস অথবা প্রিন্স চার্লসকে দেখেই তা বুঝতে পারবেন।
২. আমরা সবাই একে অপরের সাথে দারুণভাবে সম্পৃক্ত। জগতের সব কিছুই একটি অনুবন্ধনে আবদ্ধ। সীমান্তরেখা গুলো আসলেই মিথ্যা। এগুলোর মূল্য কত কম তা এই ভাইরাস বুঝিয়ে দিয়েছে। আপনারা ভালো করেই দেখেছেন- সীমান্ত পাড়ি দিতে ভাইরাসের ভিসা, পাসপোর্ট কোনো কিছুই লাগে না।
৩. গৃহের স্বল্প সময়ের এই বন্দিত্বকে যদি আপনার নিপীড়ন মনে হয়- তবে একটু ভালোভাবে বুঝার চেষ্টা করুন- যারা সারা জীবন ধরে এমন নিপীড়নের মাঝ দিয়ে যাচ্ছে-তাদের জীবনটা কেমন।
৪. নিজের স্বাস্থ্যের কি যে মূল্য এটা এই ভাইরাস বুঝিয়ে দিয়েছে। অথচ এই স্বাস্থ্যটাকে আমরা কত অবহেলা করি। নানা রকমের ক্যামিকেল যাত খাদ্য না খেলে, পানীয় পান না করলে আমাদের চলেনা। আমরা যদি আমাদের শরীরের যত্ন না নেই। তবে অবশ্যই আমরা অসুস্থ হব।
৫. ভাইরাস বুঝিয়ে দিয়েছে- জীবন খুবই সংক্ষিপ্ত। যে কোনো সময় জীবনের ইতি হয়ে যেতে পারে। এই সংক্ষিপ্ত জীবনের উদ্দেশ্য হচ্ছে বয়ষ্ক আর শিশুদের বেশী করে যত্ন নেয়া। এদের এক দল পৃথিবী দেখার জন্য আরেক দল পৃথিবী থেকে বিদায় নেয়ার জন্য তৈরি হচ্ছে। তাই, এদেরকে বেশী করে সময় দিতে হবে। জীবন বাঁচাতে টয়লেট রোল কিনে ঘরে ভর্তি করে ফেলাটাই জীবনের উদ্দেশ্য নয়।
৬. ভাইরাস স্মরণ করিয়ে দিচ্ছে- কত স্বার্থপর আমরা। জড়বাদী, ভোগবাদি আর বিলাসের সমাজই আমরা তৈরি করেছি। সংকটময় মুহুর্তে বোঝা যায়- জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো হচ্ছে- খাদ্য, পানি আর ওষুধ। দামি বাড়ি, গাড়ি আর লাক্সারিয়াস রিসোর্ট নয়। পৃথিবীর সবচেয়ে দামি বাড়ি, গাড়ি একজন মানুষকে বাঁচাতে পারে না। যেমন পারে- ওষুধ, খাবার আর পানি।
৭. ভাইরাস দেখালো নিজের পরিবার আর আপনজনকে আমরা কত অবহেলা করি। আমরা যখন নিজ থেকে ঘরে ফিরিনি। আপনজনদের সময় দেইনি। ভাইরাস জোর করেই আমাদের প্রিয়জনদের কাছে ফেরালো। প্রিয়জনদের সাথে নতুন করে দৃঢ় সম্পর্ক তৈরি করার সুযোগ তৈরি করে দিলো।
৮. আমাদের আসল কাজ কারো না কারো চাকর হয়ে শুধু চাকুরি করাই নয়। এই জন্যই আমাদেরকে সৃষ্ট করা হয়নি। মানব সৃষ্টির আসল কাজ হলো- মানুষ মানুষের পাশে থাকবে, মানুষ মানুষকে রক্ষা করবে, মানুষ মানুষের কাছ থেকে উপকৃত হবে।
৯. ক্ষমতার দম্ভ, খ্যাতির দম্ভ, বিত্তের দম্ভ এসব কিছুই নিমিষেই যে কোনো সময় চুপসে যেতে পারে। বড় কোনো শক্তির কাছে নয়। অতি ক্ষুদ্র এক আণুবীক্ষণিক ভাইরাসের কাছে। পুরো দুনিয়াটাকে অচলাবস্থায় নিয়ে যেতে পারে খালি চোখে অদেখা এক ভাইরাস।
তাই আমাদের সব রকমের দম্ভকে যেন আমরা সবসময় নিয়ন্ত্রণের মাঝেই রাখি।
১০. আমাদের ইচ্ছাশক্তির পূর্ণ স্বাধীনতা রয়েছে। আমরা ভালো হবো না মন্দ হবো, স্বার্থপর হবো না পরার্থপর হবো, ভালোবাসবো না ঘৃণা করবো, সাহায্য করবো না ছিনিয়ে নেব, দান করবো না গ্রহণ করবো-সাহায্য করবো না নিপীড়ন করবো- এসব কিছু করার পূর্ণ স্বাধীনতা সবারই আছে। সংকট আমাদের আসল স্বরুপ বের করে দেয়।
১১. আমরা সাবধান হবো নাকি শুধুই শংকিত হবো-এটাও ভাইরাস আমাদের মনে করিয়ে দেয়। এরকম অবস্থা অতীতেও হয়েছে। সুতরাং মনে রাখতে হবে পৃথিবীর কোনো সংকটই দীর্ঘস্থায়ী নয়। জীবন আবর্তিত হতে থাকবেই। প্রতিটি সংকটের পর সুসময় আসবেই। এই সংকটও কেটে যাবে। পৃথিবীর এখানেই শেষ নয়। কাজেই অতিরিক্ত আতঙকগ্রস্থ হয়ে আমরা যেন নিজেদের আরো বেশী ক্ষতি করে না ফেলি।
১২. আমরা যেন নিজেদের শুধরাতে পারি। শিক্ষা নিতে পারি-এটা পৃথিবীর শেষ নয়। বরং এক নতুন পৃথিবী গড়ার সূচনা।
১৩. যে হারে দ্রব্য রাখার সেলভস থেকে টয়লেট রোল ফুরিয়ে গেলো। ঠিক একইভাবে আমাদের অক্সিজেন দান করা অরণ্য ফুরিয়ে যাচ্ছে। এই অরণ্যকে আমাদের রক্ষা করতে হবে। প্রকৃতিকে অসুস্থ করে আমরা কোনোদিনই সুস্থ হতে পারব না। প্রকৃতিকে নিজের গৃহ মনে করতে হবে। আর ঘর অসুস্থ হলে আমরাও অসুস্থ হব।
১৪. এই ভাইরাস আমাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছে- আমরা যেন ভুলে না যাই। শিক্ষা গ্রহণ করে নিজেদের সংশোধন করি। অনেকেই করোনা ভাইরাসকে গ্রেট ডিজেস্টার হিসাবে দেখছেন। আমরা এটাকে আসলে গ্রেট কারেক্টর হিসাবেই দেখতে চাই।
ভাষান্তর: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ক্লাফলিন এবং গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, সাউথ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়: ইসলামী দৃষ্টিকোন: প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার

 বাংলাদেশ বার্তা ডেস্কঃ ০৪ এপ্রিল ২০২০
তোমার ওপর তোমার শরীরেরও অধিকার রয়েছে, (বুখারী, হাদীস নং ১৯৬৮)
==========
♦আতংকিত না হয়ে আল্লাহর উপর নির্ভরশীল হওয়া: কেননা আল্লাহর হকুম ছাড়া কোন বিপদ আমাদের স্পর্শ করতে পারবে না। তিনি বলেন আল্লাহ যা আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন তা ছাড়া কোন কিছুই আমাদের স্পর্শ করতে পারবে না। তিনিই আমাদের অভিভাবক। আল্লাহর উপড় মুমিনের নির্ভরশীল হওয়া উচিৎ।" (সূরা আত্ তাওবা, ৫১)
=============
♦লক ডাউন: যে এলাকায় মহামারি আক্রান্ত হয় সে এলাকায় প্রবেশ ও বাহির বন্ধ করে দেয়া। এ সম্পর্কে রাসূল (সঃ) বলেন "যদি তোমরা শুনতে পাও কোন জনপদে প্লেগ বা অনুরুপ মহামারীর প্রাদুর্ভাব ঘটেছে তবে তোমরা তথায় গমন করবে না।
আর যদি তোমরা যে জনপদ অবস্থান করছো তথায় তার প্রাদুর্ভাব ঘটে তবে তোমরা সেখান থেকে বের হবে না।( বুখারী, হাদীস নং ৫৩৯৬)
============
♦আইসোলেশন ( Isolation) : মহামারী রোধে আক্রান্ত ব্যাক্তিকে পৃথক রাখাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আইসোলেশন বলা হয়। রাসূল (সঃ) এ সম্পর্কে ঘোষনা করেছেন, অসুস্থের কাছে নেয়া হবে না। (বুখারী, ৫৭৭১ ও মুসলিম, ২২২১)
============
♦হোম কোয়ারেন্টাইন (guarantine): সুস্থ ব্যাক্তি মহামারীতে আক্রান্তের আশংকায় জনবিচ্ছিন্ন থাকাকে কোয়ারেন্টাইন বলা হয়। বিভিন্ন হাদীসে এভাবে বিচ্ছিন্ন থাকার ফযিলতল বর্ণিত হয়েছে। যেমন নবীজি (সঃ) বলেন কোন বান্দা যদি মহামারী আক্রান্ত এলাকায় থাকে এবং নিজ বাড়িতে ধৈর্য সহকারে সওয়াবের নিয়তে এ বিশ্বাস বুকে নিয়ে অবস্থান করে যে, আল্লাহ তাকদিরে যা চূড়ান্ত রেখেছেন তার বাইরে কোনো কিছু তাকে আক্রান্ত করবে না, তাহলে তার জন্য রয়েছে শহীদের সমান সওয়াব। ( বুখারী, ৩৪৭৪ ও মুসনাদে আহমদ, ২৬১৩৯)
===============
♦মুসাফাহ ও কোলাকুলি এড়িয়ে চলা: কেননা এর মাধ্যমে সংক্রামণের ভয় থাকে। নবীজি (সঃ) সাকিফের প্রতিনিধি দলের মধ্যকার কুষ্ঠ রোগীকে হাতে হাতে বাইয়াত না দিয়ে লোক মারফত বলে পাঠান, তুমি ফিরে যাও। আমি তোমার বাইয়াত নিয়ে নিয়েছি। " ( মুসলিম, ২২৩১)
==============
সার্বিক পরিচ্ছন্ন থাকা: কুরআনের বিভিন্ন আয়াতে মুমিনদেরকে পরিস্কার-পরিচ্ছন্ন থাকার নির্দেশ দেয়া হয়েছে। "আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন। " সূরা আল-বাকারা, ২২২), হাদীসে পবিত্রতাকে ঈমানের অংগ বলা হয়েছে। শরীয়াতের বিভিন্ন বিধানকে পবিত্রতা অর্জনের মাধ্যম নির্ধারণ করা হয়েছে:
===============
♦ওজুর মাধ্যমে মানুষের শরীরের অনাবৃত্ত অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করা হয়:
♦মেসওয়াকের মাধ্যমে মুখের সব ধরনের জীবানু ধ্বংস হয়:
♦সামগ্রিকভাবে সর্বক্ষণ ও বিশেষত সালাতের পরিধেয় কাপড় পরিচ্ছন্ন থাকা বাধ্যতামূলক করা হয়েছে,। আল্লাহ বলেন: """ তোমরা কাপড় পরিস্কার রাখো। " (আল-মুদ্দাচ্ছির, ৪)
================
♦গুজবে কান না দেয়া ও গুজব ছড়ানো থেকে বিরত থাকা: ইসলামে যাচাই ছাড়া কোন তথ্য গ্রহণ করা নিষিদ্ধ। আল্লাহ বলেন,
" কোন অসমর্থিত ব্যক্তি কোন খবর দিলে তোমরা তা যাচাই করো। (সূরা আল- হুজুরাত: ৬) এ সমপর্কে রাসূল (সঃ) বলেন, যাচাই না করে শোনা খবর বিশ্বাস করা মিথ্যুক হওয়ার নামান্তর। " ( মুসলিম, ৫)
================
♦ ঘরে নামায আদায় করা: আপদকালীন অবস্থায় রাসূল (সঃ) সাহাবীগণকে বাড়িতে নামায আদায়ের নির্দেশ দেন। তিনি মুআজ্জিনকে আজানের মধ্যে বলতে বলেন, আলা সাল্লু ফী রিহালিকুম" (তোমরা নিজ নিজ অবস্থানে নামায আদায় কর) ( বুখারী ৬৬৬, মুসলিম ৬৯৭) তাঁর ইন্তিকালের পরে সাহাবীগণও একইভাবে আমল করতেন। সহীহ বুখারীতে আব্দুল্লাহ ইবনু আব্বাস (রা) থেকে এর প্রমাণ বর্ণিত হয়েছে যে তিনি মুয়াজ্জিনকে নির্দেশ দেন আজানের "সাল্লু ফী বুয়ূতিকুম" (তোমরা বাড়ীতে সালাত আদায় কর) অংশটি যোগ করার জন্য। (বুখারী ৬৬৮, মুসলিম ৬৯৯) ইসলামী শরীআর উদ্দেশ্য ও মহামারীর গতি-প্রকৃতি বিবেচনায় মিসর, সৌদীআরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফিকহ কমিটি ও ইসলামী ফাউন্ডেশন মসজিদে মুসল্লাীদের উপস্থিতি সর্বনিম্ম পর্যায়ে নিয়ে আসার পক্ষে মত দিয়েছেন। বাংলাদেশর প্রধানমন্ত্রীও সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সকলকে ঘরে ইবাদাত করার প্রতি আহবান জানিয়েছেন।
===================
♦ গরিব-আসহায় ও নিম্ম আয়ের লোকদের সাহায্যে এগিয়ে আসা: করোনা ভাইরাস প্রতিরোধে ঘোষিত
লকডাউনের এ দিনগুলোতে গরিব- অসহায় ও নিম্ম আয়ের মানুষের প্রয়োজনীয় সহযোগীতা করা বিত্তবানবানদেরওপর আবশ্যক। এ মহৎ গুণের প্রশংসা করে আল্লাহ বলেন, "অথবা খাদ্য দান করা দুর্ভিক্ষের দিনে,ইয়াতীম আত্মীয়-স্বজনকে,অথবা ধুলামলিন মিসকীনকে ।"( সূরা আল-বালাদ,১৪-১৬)
===============
♦ভাইরাস প্রতিরোধে ও জনগণের নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলা: ইসলামের দৃষ্টিতে মুসলিম সরকার জনকল্যাণের বিবেচনায় কোন নির্দেশনা দিলে এবং তা শরীয়াহর সাথে সাংঘর্ষিক না হলে তা মান্য করা অপরিহার্য। এ সম্পর্কে আল্লাহ্ বলেন, "তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসূলের ও তোমাদের নেতৃস্থানীয়দের। " (সূরা আন-নিসা, ৫৯) এ সময়ে আমাদের উচিৎ বেশি বেশি (১) তওবা, (ইস্তেগফার, (৩) নিয়মিত ৫ ওয়াক্ত নামায, (৪) কুরআন তিলাওয়াত, (৫) নফল রোযা, (৬) তাহাজ্জুদ নামায ও (৭) রাসূলের (সঃ) এর দুরুদ পাঠ করা।
প্রফেসর ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, আরবী বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও সদস্য, শরীয়াহ

খলিফা হারুনুর-রশিদ


বাংলাদেশ বার্তা ডেস্কঃ সিরিয়ার একটি শহরের নাম রাকা। সেখান থেকে খলিফা হারুনুর-রশিদের নিকট চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল: শহরের বিচারক এক মাস যাবত অসুস্থ,বিচার কাজ স্থগিত হয়ে আছে । খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন । খলিফা চিঠির জবাব পাঠালেন । আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন । এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন ।
বিচার কাজ শুরু হয়েছে । স্থানীয় প্রহরীরা একজন বৃদ্ধা মহিলাকে আসামী হিসেবে দরবারে হাজির করলেন । তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তারাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করার সময় হাতেনাতে ধরা পরেন ।
বিচারক: আপনি চুরি করেছেন?
– জ্বি ।
– আপনি কি জানেন চুরি করা কতো বড় অপরাধ ও পাপ ?
– জ্বি ।
– জেনেও কেন চুরি করলেন ?
– কারণ আমি গত এক সপ্তাহ যাবত অনাহারে ছিলাম । আমার সাথে এতিম দু’নাতিও না খেয়ে ছিল । ওদের ক্ষুদারত চেহারা ও কান্না সহ্য করতে পারিনি তাই চুরি করেছি। আমার আর এ ছাড়া কোন উপায় ছিল না হুজুর ।
বিচারক এবার পুরো দরবারে চোখবুলালেন। বললেন কাল যেন নগর, খাদ্য,শরিয়া, পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যাক্তিগন সবাই উপস্থিত থাকেন ।তখন এর রায় দেওয়া হবে ।
পরদিন সকালে সবাই হাজির হলেন । বিচারক ও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন-“ বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় ৫০টি চাবুক, ৫০০ দিণার রৌপ্য মুদ্রা আর অনাদায়ে এক বছর কারাদণ্ড দেওয়া করা হলো। তবে অকপটে সত্য বলার কারণে হাত কাটা মাফ করা হলো। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ঐ বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন ।
বিচারক বললেন যে নগরে একজন ক্ষুধার্তবৃদ্ধ মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিফা। আর আমি এসেছি খলিফার প্রতিনিধি হয়ে । আমি যেহেতু তাঁর অধীনে চাকরি করি তাই ৫০টি চাবুকের ২০টি আমার হাতে মারা হউক । আর এটাই হলো বিচারকের আদেশ । আদেশ যেন পালন করা হয় এবং বিচারক হিসাবে আমার উপর চাবুক মারতে যেন কোনো রকম করুণা বা দয়া দেখানো না হয়।
বিচারক হাত বাড়িয়ে দিলেন । দুই হাতে পর পর ২০টি চাবুক মারা হলো। চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পরছে । ঐ অবস্থায় বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন । কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলে বিচারক নিষেধ করেন। এরপর বিচারক বললেন “ যে শহরে নগর প্রধান, খাদ্য গুদাম প্রধান ও অন্যান্য সমাজ হিতৈষীরা একজন অভাব গ্রস্হ মহিলার ভরন-পোষণ করতে পারেন না। সেই নগরে তারা ও অপরাধী। তাই বাকি ৩০টি চাবুক সমান ভাবে তাদেরকে মারা হোক ।“
এরপর বিচারক নিজ পকেট থেকে বের করা রুমালের উপর ৫০টি রৌপ্য মুদ্রা রাখলেন । তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন “যে সমাজ একজন বৃদ্ধমহিলাকে চোর বানায়, যে সমাজে এতিম শিশুরা উপবাস থাকে সে সমাজের সবাই অপরাধী । তাই উপস্থিত সবাইকে ১০০ দিণার রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো।“
এবার মোট ৫০০দিনার রৌপ্য মুদ্রাথেকে ১০০ দিণার রৌপ্য মুদ্রা জরিমানাবাবদ রেখে বাকি ৪০০টি রৌপ্য মুদ্রা থেকে ২০টি চুরি যাওয়া দোকানের মালিককে দেওয়া হলো। বাকি ৩৮০টি রৌপ্য মুদ্রা বৃদ্ধা মহিলাকে দিয়ে বললেন “ এগুলো আপনার ভরণপোষণের জন্য । আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আসবেন । খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী । “
একমাস পরে বৃদ্ধা খলীফার দরবারে গিয়ে দেখেন ; খলীফার আসনে বসা লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে । মহিলা ভয়ে ভয়ে খলীফার আসনের দিকে এগিয়ে যান। কাছে গিয়েবুঝতে পারেন লোকটি সেদিনের সেই বিচারক। খলীফা চেয়ার থেকে নেমেএসে বললেন —আপনাকে ও আপনার এতিম দু’নাতিকে উপোস রাখার জন্য সেদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম । আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকারসমুন্নত করতে না পারা অধম এই খলীফাকে ক্ষমা করে দেওয়ার জন্য ।আপনি দয়াকরে আমাকে ক্ষমা করুন ।

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...