* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*
সংবাদ বিজ্ঞপ্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংবাদ বিজ্ঞপ্তি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৭ মার্চ, ২০২১

তা'লীমুল কুরআন একাডেমীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উৎযাপন

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ মহান স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে তা'লীমুল কুরআন একাডেমীর মোহরা চান্দগাঁও’র উদ্যোগ নানা আয়োজনের মধ্য দিয়ে উৎযাপন করা হয়।

মহান স্বাধীনতার ৫০ বছর পুর্তি উৎযাপন কালে একাডেমীর সকল শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অভিভাবকসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

কুরআন তিলাওয়াত, মহান স্বাধীনতা দিবসের আলোচনা, কবিতা আবৃতি, হামদ-নাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরনীর মধ্যদিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিবসটি উৎযাপন করা হয়। 

সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

পিতার মৃত্যুর ৩৪ দিন পরে একই পরিবারের তিন জনের মৃত্যু: জানাযা এক সাথে আগামীকাল সকাল ১১ টায়

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আজিম উদ্দিন সিকদার পাড়ার মরহুম গিয়াস উদ্দিন প্রকাশ ভেন্ডার গিয়াস উদ্দিন সিকদার গত ২২ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

তাঁর মৃত্যুর ৩২দিন পরে ৪০ দিনের ফাতিহা গত ২৪ অক্টোবর ২০২০ ইং তারিখ শনিবারে নিজ বাড়িতে সম্পন্ন হয়।

পিতার মৃত্যুর পর ৪০ দিনের ফাতিহা অনুষ্ঠান সম্পন্ন করে গতকাল বাড়ির আনুসাঙ্গিক কাজ শেষে
গতকাল ২৬ অক্টোবর ২০২০ ইং তারিখ, সোমবার দুপুরে নিজ বাড়ি কুতুবদিয়া হতে কক্সবাজার বোনজামাই আক্কাস উদ্দিনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেন ১) আমিনুল কবির ২) আক্কাস উদ্দিন ৩) সোনিয়া আক্তার।

মগনামাঘাট হতে চকরিয়া বাস স্টেশনে যাওয়ার জন্য সিএনজিতে করে যাওয়ার সময় পেকুয়ার মেহেরনামার পরে নন্দীপাড়া ষ্টেশনে আকস্মিক সিএনজি ট্রাক মুখোমুখি সংঘর্ষে আমিনুল কবির (৩২) ঘটনাস্থলে মৃত্যুবরণ হন।

বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আক্কাস উদ্দিন (৩৮) মৃত্যুবরণ করেন।

সোনিয়াকে (১৬) গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় ২৭ অক্টোবর ২০২০ ইং তারিখ, মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটের সময় মৃত্যুবরণ করেন।

আমিনুল কবির (৩০) মরহুম ভেন্ডার গিয়াস উদ্দিন সিকদারের ১ম পুত্র। তিনি চট্টগ্রাম কাস্টম অফিসে কর্মরত ছিলেন।

আক্কাস উদ্দিন (৩৮) মাস্টার ছৈয়দুল আলমের ১ম পুত্র। আমিনুল কবিরের দুলাভাই। মরহুম ভেন্ডার গিয়াস উদ্দিন সিকদারের বড় জামাই। তিনি কক্সবাজারে কনস্ট্রাকশনের কাজ করতেন।

সোনিয়া আক্তার (১৬) আক্কাস উদ্দিনের ১ম কন্যা।

মরহুম ভেন্ডার গিয়াস উদ্দিন সিকদার ও মাস্টার ছৈয়দুল আলমের বড় নাতনি। আমিনুল কবিরের বড় ভাগ্নি।

আগামীকাল ২৭ অক্টোবর ২০২০ ইং তারিখ, মঙ্গলবার সকাল ১১ টায় পারিবারিক কবরস্তানে একসাথে তিনজনের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০

ছাত্র আজিজুল ইসলামের মৃত্যুতে আইআইউসি’র ভিসির শোক ও উদ্বেগ

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্র্রাম’র ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মোঃ আজিজুল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’র ভিসি প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।

গত সোমবার ঢাকার হাতিরঝিল লেক থেকে হাত-পা বাধা অবস্থায় আজিজুলের লাশ উদ্ধার করা হয়। পরিবারের ধারণা ছিনতাইকারীদের হাতে সে নিহত হয়েছে। আইআইউসি’র পক্ষ থেকে গতকাল নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয় এবং তার রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। 

আজিজুল ইসলাম মেহেদীর হত্যার রহস্য উদঘাটন

রবিবার, ১৯ জুলাই, ২০২০

পেকুয়ায় মুজিব বর্ষ উপলক্ষে নদী রক্ষার সংগঠন নোঙর জেলা কমিটির পক্ষ থেকে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

বাংলাদেশ বার্তা ডেস্কঃ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারা দেশে একশো নদীর ধারে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ। গত ১৩ জুলাই রাজধানীর তুরাগ নদীর পাড়ে গাছের চারা লাগিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 
এসময় নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সুমন শামসও উপস্থিত ছিলেন। তার ধারাবাহিকতায় ১৯ জুলাই কক্সবাজার জেলা ইউনিটের পক্ষ থেকে পেকুয়া উপজেলার ভোলাখালের পাড়ে বৃক্ষ রোপণ করা হয়। এসময় নোঙর কক্সবাজার জেলা ইউনিটের আহবায়ক পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের সহকারী অধ্যাপক ড:জাকির হাওলাদার, সদস্য সচিব সাংবাদিক এফ এম সুমন, পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের শিক্ষক-জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি ডা:আশেক উল্লাহ, বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-মোস্তফা জমির, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসহাব উদ্দিন, এমএফএম ব্লাড ডোনার'সের সভাপতি-মো আব্দুল্লাহ, পেকুয়া টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার মো:জহিরুল ইসলাম, সাখাওয়াত হোছাইন সুজন চৌ, এম এ রহিম, কক্সবাজার কলেজের ছাত্র মো আরমান বিন কাশেম, আব্দু রহিম, মো:আরাফাত, মো:তারেক জিয়া, মো:ইমন, ইউনুছ ফারুক রনী, মো. আবু ছাদেক, মো:শাহাদাত হোসেন, শ্রাবন তালুকদার মানিক, প্রবাস থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন নোঙরের ইসমাইল খান, মো: মোস্তফাসহ আরোও অনেকে। বৃক্ষ রোপণ পরবর্তী পেকুয়া প্রেসক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তাগণ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নদী রক্ষায় এগিয়ে আসার আহবান জানান এবং তারা ধাপে ধাপে কক্সবাজারের প্রায় সকল নদীর পাড়ে কয়েক হাজার বৃক্ষ রোপণ করবেন বলে জানান।

শনিবার, ২৮ মার্চ, ২০২০

করোনাভাইরাস মোকাবেলায় দেশবাসীকে হোম-কোয়ারেন্টিনে পাঠিয়ে হাতগুটিয়ে বসে থাকার সময় নেই: ড.ইফতেখারুজ্জামান।

বাংলাদেশ বার্তা ডেস্কঃ রোনাভাইরাস মোকাবেলায় দেশবাসীকে হোম-কোয়ারেন্টিনে পাঠিয়ে হাতগুটিয়ে বসে থাকার সময় নেই বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি উদ্ভূত মহাসংকট মোকাবেলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি জাতীয় কৌশল প্রণয়ন, জিডিপির অন্তত ১০ শতাংশের সমপরিমাণ বিশেষ তহবিল গঠন এবং এই কৌশল বাস্তবায়ন ও তহবিল ব্যবহারে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯’র ঝুঁকি ও এর বহুমুখী প্রভাব কোনো তাৎক্ষণিক সমাধানযোগ্য সমস্যা নয়, বরং এই জাতীয় দুর্যোগ মোকাবেলায় এখনই স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনাসহ একটি সমন্বিত জাতীয় কৌশল প্রণয়ন অপরিহার্য বলে মনে করছে টিআইবি। একইসাথে অভূতপূর্ব এই দুর্যোগ মোকাবেলায় সকল প্রকার আর্থিক লেনদেনসহ প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানাচ্ছে টিআইবি।
জাতির উদ্দেশ্যে ২৫ মার্চ ২০২০ প্রদত্ত ভাষণে প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ হিসেবে আখ্যায়িত করে সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলার যে ডাক দিয়েছেন, তার প্রতি একাত্মতা জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘হোম-কোয়ারেন্টিনে দেশবাসীকে পাঠিয়ে নিতান্তই অপ্রতুল ও বিক্ষিপ্ত কিছু প্রতিরোধমূলক কার্যক্রমের ওপর নির্ভর করে হাতগুটিয়ে বসে থাকার সময় নেই। এখনই সংশ্লিষ্ট দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে একটি সমন্বিত স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা সম্বলিত জাতীয় কৌশল চূড়ান্ত করতে হবে এবং একইসাথে তার বাস্তবায়নের জন্য জিডিপির অন্তত ১০ শতাংশের সমপরিমাণ অর্থের যোগানের পাশাপাশি বহুমুখী উদ্যোগ চালিয়ে যেতে হবে। করোনা ভাইরাসের সংক্রমণ চিহ্নিত করা ও চিকিৎসার সক্ষমতা বাড়াতে হবে এবং সারাদেশে ছড়িয়ে দিতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ও তাদের অমূল্য অবদানের উপযুক্ত সম্মান দিতে হবে।’
রপ্তানি সংশ্লিষ্টখাতের শ্রমিক ও হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য যে উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তাকে সাধুবাদ জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, ‘কীভাবে এর বাস্তবায়ন হবে, বরাদ্দকৃত অর্থ কোন প্রক্রিয়ায় শ্রমিকদের হাতে যাবে এবং এক্ষেত্রে কীভাবে স্বচ্ছতা নিশ্চিত করা হবে, তার সুনির্দিষ্ট প্রক্রিয়া এখনই নির্ধারণ করতে হবে। এই সহায়তার আওতা দেশের হতদরিদ্রদের জন্য সমভাবে সম্প্রসারিত করতে হবে। একইভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেমন, স্বল্প বেতনের কর্মজীবী মানুষ, দিনমজুর, শ্রমিক, কৃষক, রিকশাচালক, গৃহকর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী, যাদের অনেকেই ইতোমধ্যে বেকার হয়ে পড়েছেন বা হবেন তাদেরকেও এর আওতায় আনতে হবে।’
নির্বাহী পরিচালক বলেন, সংকট চলাকালীন সময়ে খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ-লাইন প্রাধান্যের সাথে সচল রাখতে হবে, তা না হলে কোভিড-১৯ এর পাশাপাশি কোয়ারেন্টিনই মানুষের ক্ষুধা ও মৃত্যুর কারণ হবে। সামাজিক দূরত্ব নিশ্চিতে নিয়োজিত পুলিশের একাংশের বিভ্রান্ত ও অশোভন বলপ্রয়োগ সংকট ঘনীভূত করছে, যা বন্ধ করতে হবে।
এ ধরনের দুর্যোগে সরকার ও সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বের পাশাপাশি ক্ষমতা বাড়বে- এটাই স্বাভাবিক। কিন্তু এই ক্ষমতার উৎসও জনগণ। সীমা লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহার করা আত্মঘাতী হয়, সরকারকে তা বিবেচনায় রাখতে হবে বলে মনে করে টিআইবি।
নির্বাহী পরিচালক বলেন, ‘নাগরিকের মৌলিক অধিকার, বিশেষ করে জীবন-জীবিকার অধিকারের পাশাপাশি বাক-স্বাধীনতা এবং তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘনের সকল সম্ভাবনা প্রতিহত করা সরকারের দায়িত্ব।’ অর্থনীতির চাকা পুনরায় দ্রুত সচল করার জন্য জিডিপির অন্তত ১০ শতাংশ সমপরিমাণের বিশেষ তহবিল গঠন করার আহ্বান জানাচ্ছে টিআইবি। প্রয়োজনে মেগা-প্রজেক্টগুলোর অর্থায়ন আনুপাতিক হারে কমিয়ে এনে এই খাতে অর্থের যোগান নিশ্চিত করতে হবে। সরকারের বরাদ্দের পাশাপাশি দেশের ধনিকশ্রেণিকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানাই। জনগণের করের টাকায় ব্যবসায়ী-শিল্পপতিদের একাংশ বিভিন্ন সময়ে বহুমুখী সুবিধা আদায় করে সম্পদের বিকাশ করেছেন। আজ এই ক্রান্তিলগ্নে আমরা বিশ্বাস করতে চাই তারা জনস্বার্থে দায়িত্বশীলতার পরিচয় দেবেন। ‘পাঁচ হাজার কোটি টাকার যে তহবিল প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন তার পুরোটাই যোগানোর দায়িত্ব কী এদেশের মহা-ধনীজন অনায়াসে নিতে পারেন না?’ বলেন টিআইবির নির্বাহী পরিচালক।
বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে লিপ্ত বিদেশি ও বহুজাতিক কোম্পানি, আন্তর্জাতিক ও আঞ্চলিক উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশ, যারা বাংলাদেশের উন্নয়ন ও আর্থসামাজিক স্থিতিশীলতায় আগ্রহী, অংশীদার এবং অনেকে লাভবান, তাদেরকেও নিজেদের স্বার্থে এই বিশাল চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয়ভাবে অবদান রাখার জন্য আহ্বান জানাচ্ছে টিআইবি।
ড. জামান বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ, এ বিশাল সংকট মোকাবেলায় সফল হতে হলে সর্বোচ্চ স্বচ্ছতার কোনো বিকল্প নেই। তথ্যের স্বচ্ছ ও অবাধ প্রবাহ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সচেষ্ট হবেন বলে আমরা আশা করি। বিশেষ করে কোন খাতে কত বরাদ্দ দেয়া হচ্ছে, অর্থায়নের উৎস এবং কীভাবে ও কতটা কার্যকরভাবে তা ব্যয় করা হচ্ছে, সে তথ্য নিয়মিত প্রকাশ ও হালনাগাদ করতে হবে। এই সংকটকে পুঁজি করে যেন কোনো ধরনের দুর্নীতি না হয় এবং কেউ যেন অন্যায্য মুনাফা করতে না পারেন, সে ব্যাপারে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। অন্যদিকে, সরকারি প্রতিষ্ঠান প্রদত্ত তথ্যের ব্যাপারে আস্থাহীনতার সুযোগে গুজব ছড়াচ্ছে, যা জনমনে আতঙ্ক আরো বাড়িয়ে দিচ্ছে। সংক্রমণ, প্রাণহানি, চিকিৎসা প্রদান ও সুস্থ হওয়ার সংখ্যাসহ প্রতিরোধ ও প্রতিকারমূলক সকল কার্যক্রমের তথ্য কোনো প্রকার রাখঢাক না করে প্রকাশ করাটা জরুরি। তাতে জনগণ অধিকতর সতর্ক হওয়ার সুযোগ পাবেন। এতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা বাড়বে।’
সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...