* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*
সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

আওয়ামী লীগ নেতার বাসায় নির্যাতিত শিশু গৃহকর্মী সাদিয়ার (১০) মৃত্যু

বাংলাদেশ বার্তা ডেস্কঃ শেরপুরে শ্রীবরদীতে আওয়ামী লীগ নেতার বাসায় অমানবিক নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী সাদিয়া পারভীন ওরফে ফেলি (১০) মারা গেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশুওয়ার্ডে তার মৃত্যু হয়। দীর্ঘ ২৮ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সাদিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার গৃহকর্মী সাদিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রায় এক বছর আগে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে যোগ দিয়েছিলো পৌরশহরের মুন্সীপাড়ার রিকশাচালক সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া পারভিন ফেলি। বিভিন্ন অজুহাতে পান থেকে চুন খসলেই গৃহকর্মী শিশুটিকে অকথ্য নির্যাতন করতেন শাকিলের স্ত্রী রুমানা জামান ঝুমুর। 

গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে ৯৯৯-এ করা ফোন কল পেয়ে শ্রীবরদী থানা পুলিশ অভিযান চালিয়ে নির্যাতিত শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত গৃহকত্রী ঝুমুরকে শহরের বিথি টাওয়ারের ছয় তলায় ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। সেসময় শিশু গৃহকর্মী সাদিয়ার আপাদমস্তক অমানবিক নির্যাতনের নির্যাতনের চিহ্ন দেখা যায়। মাথা, পিঠ, হাতসহ শরীরের স্পর্শকাতর স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন এবং পেট ফুলে পানি আসায় শিশু সাদিয়াকে উদ্ধারের পর পরই তাকে জেলা হাপসপাতালে ভর্তি করা হয়। কিন্তু নির্যাতিত সাদিয়ার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ২৭ সেপ্টেম্বর তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে শুক্রবার সন্ধ্যায় সে মারা যায়।
ওসি রুহুল আমিন তালুকদার জানান, শিশু সাদিয়া নির্যাতনের ঘটনায় তার বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তারকৃত গৃহকত্রী রুমানা জামান ঝুমুর (৩৫) বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।

নৌবাহনীর কর্মকর্তাকে মারধর: সাংসদ হাজী সেলিমের ছেলে গ্রেপ্তার, বাড়িতে চলছে র‌্যাবের তল্লাশী অভিযান

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ নৌবাহিনীর কর্মকর্তাকে মারধররের ঘটনার মামলার প্রেক্ষিতে সাংসদ হাজী সেলিমের ছেলে ঢাকা দক্ষিণের ৩০ নং ওয়ার্ড কা্উন্সিলন ইরফান সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এরফান সেলিমের গাড়ির ড্রাইভার মিজান। হাজী সেলিমের লালবাগের বাসায় র‌্যাবের তল্লাশী অভিযান চলছে। তবে র‌্যাব বলছে তার এখনো কেউকে গ্রেপ্তার করা হয়নি। তবে তারা বলছেন ইরফান সেলিম সেই বাড়িতে অবস্থান করছেন। 

ঘটনার বিবরণে প্রকাশ গতকাল  রাতে একজন নৌবাহিনীর কর্মকর্তা স্ত্রীসহ মোটর বাইকে ছিলেন। পিছন থেকে তাকে প্রথমে ধাক্কা দেয় ল্যান্ডরোভার গাড়ি দিয়ে। আবার গাড়ি থেকে নেমে েএকদফা মারধর করে। পরে আবার কলাবাগানে তাকে আটক করে প্রচন্ড মারধর করে, এতে তার দাঁত ভেঙ্গে যায়। 

এই ঘটনার পর ঐ নৌমাহিনীর কর্মকর্তা (ক্যাপ্টেন ওয়াসিম) স্থানীয় ধানমন্ডী থানায়  চারজনকে আসামী করে একটি হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করেন। 

প্রাথমিক ভাবে সেই মামলার প্রেক্ষিতে র‌্যাব-৩ ও র‌্যাব-১০ যৌথভাবে ইরফোন সেলিম এর লালবাগের বাড়িতে আজ দুপুর ১২টা থেকে অভিযান চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিলো। অভিযানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম ছিলেন। তবে র‌্যাব বলছেন শুধু কালকের ঘটনা নয় তাদের নিকট বিশেষ গোয়েন্দা মাধম্যে আরো কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চলছে। সর্বশেষ জানা যায় তল্লাশী অভিযান কালে অস্ত্র, মাদকসহ বিপুল পরিমাণ ওয়াকিটকি জাতীয় সামগ্রী উদ্ধার করা হয়। 

মোট তিনজকে গ্রেপ্তার করা হয়। ড্রাইভার মিজানকে ১দিনের রিমান্ডে নেয়া হয়। 

অভিযান শেষে র‌্যাবের প্রেসব্রিফিং

রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা চান্দগাঁও শাখার অফিস উদ্বোধন

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা চান্দগাঁও শাখার অফিস উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হলো। 

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মুহতারাম ড.মীম আতিকুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক ড. নিজাম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ডাইরেক্টর আনম রাশেদুল ইসলাম সায়েমসহ আরো অনেক ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ। এছাড়া উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত চট্টগ্রাম’র ৫টি শাখার সকল প্রিন্সিপাল,ভাইস প্রিন্সিপালগন।

শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

জাতিসংঘ দিবস উপলক্ষে সেমিনারে বক্তারা: সারা বিশ্বে আজ মানবাধিকার ও জননিরাপত্তা হুমকির সম্মুখীন

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ চট্টগ্রাম, ২৪ অক্টোবর ২০২০ ইং জাতিসংঘ দিবস উপলক্ষে ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস এডুকেশন চিটাগাং এর উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা সারা বিশ্বে আজ মানবাধিকার ও জননিরাপত্তা হুমকির সম্মুখীন

ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস এডুকেশন চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, আজ সারা বিশ্বে মানবাধিকারের চরম লংঘন ও সাধারণ জন মানুষের নিরাপত্তাহীনতা বিরাজ করছে। নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জনগণের জানমালের নিরাপত্তা নেই। গুম,খুন,অপহরণ নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাস দমনে বর্তমান বিশ্ব নেতৃত্ব ব্যর্থ হয়েছে। বিশ্বে কোথাও আইনের শাসন নেই। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, চোরা চালন বন্ধ,গণতন্ত্রের ভিত্ত মজবুত নেই, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থতা ও জলবায়ু পরিবর্তন,রোহিঙ্গা সংকট মোকাবিলা ও কোভিড-১৯ এর টিকা সমবন্টন সমস্যার সমাধানের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠাই জাতিসংঘ দিবসের সার্থকতা।
জাতিসংঘ দিবসে আয়োজিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহকারী সেক্রেটারী এডভোকেট মুহাম্মদ কবির হোসাইন।
বাংলাদেশ ল‘ইয়াস কাউন্সিল চট্টগ্রামের সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট শামসুল আলমের সভাপতিত্বে র্ভাচুয়ালি অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি ও জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক পাঠাগার সম্পাদক এডভোকেট আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক পাঠাগার সম্পাদক এডভোকেট ফজলুল বারী, এডভোকেট জুবাইর হোসাইন, শ্রমিক নেতা সেলিম পাটোয়ারী প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, আজ ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস। জাতিসংঘের আজ ৭৫তম বছর। ১৯৪৫ সালে এ দিনে বিশ্ব মানিবাধিকার রক্ষা ও আন্তর্জাতিক সংঘ হিসাবে এর প্রতিষ্ঠা হয়। এবারের জাতিসংঘ দিবসের প্রতিপাদ্য বিষয় হল“আমরা ভবিষ্যত চাই,জাতিসংঘ আমাদের প্রয়োজন, বহুমুখীতার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুন:নিশ্চিতের মাধ্যমে“।
সেমিনারে মানবাধিকার নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার ও জননিরাপত্তা রক্ষায় মানুষ আজ বহুমুখী হুমকির সম্মুখীন। সকলকে ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বর্তমান বিশ্ব বৈশ্বিক মহামারিতে আক্রান্ত। জাতিসংঘের প্রতিষ্ঠার উদ্দেশ্য মানবিক সহায়তা ও মানুষের মর্যাদা রক্ষা করা। মানবতাকে রক্ষা, মানব মর্যাদাকে এগিয়ে নেয়া, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়-যুদ্ধ নয়, শান্তি চাই এই শ্লোগানের সাথে একাত্ম হয়ে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করতে হবে।

শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

রোববার থেকে দেশজুড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে ইন্টারনেট ও ক্যাবল টিভি; ঢাকায় ক্যাবল কাটার প্রতিবাদ

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ অব্যাহতভাবে ক্যাবল কাটার প্রতিবাদে রোববার (১৮ অক্টোবর) থেকে সারা দেশে প্রতিদিন তিন ঘণ্টা করে বন্ধ ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো। রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ঝুলন্ত তার অপসারণ অভিযান শুরু করেছে। এতে কাটা পড়ছে ইন্টারনেট ও ক্যাবল টিভি সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর তারগুলো। ঢাকায় এমনটি ঘটলেও কমসূচি দেওয়ার ঘোষণা রয়েছে সারা দেশেই।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমএ হাকিম বলেন, ‘আগামী ১৭ অক্টোবরের মধ্যে ক্যাবল কাটা বন্ধ না হলে আগামী ১৮ অক্টোবর রোববার থেকে সারা দেশে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাসা-বাড়ি, অফিস-আদালত, ব্যাংকসহ সকল পর্যায়ে ইন্টারনেট ডেটা কানেক্টিভিটি ও কেবল টিভির সেবা প্রতীকীভাবে বন্ধ রাখা হবে। যতদিন আমাদের এই সমস্যার সমাধান না হচ্ছে, ততদিন তিন ঘণ্টা করে সেবা বন্ধ থাকবে।’

এর আগে গত সোমবার জাতীয় প্রেসক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নেতৃবৃন্দ সেবা বন্ধের এ হুঁশিয়ারি দিয়ে জানায়, বাসাবাড়ি, অফিস ও ব্যাংকসহ সব পর্যায়ে ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি এবং ক্যাবল টিভি বন্ধ রাখার প্রতীকী কর্মসূচি গ্রহণ করেছে আইএসপিএবি ও কোয়াব। বিকল্প ব্যবস্থা না করে বিনা নোটিশে বৈদ্যুতিক খুঁটি থেকে ইন্টারনেট ও ক্যাবল টিভি নেটওয়ার্ক অপসারণের হঠকারী সিদ্ধান্তের কারণে গত দুই মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রায় ২০ কোটি টাকার ক্যাবল সংযোগ দিতে হয়েছে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্টারনেট ও ক্যাবল টিভি অপারেটর ব্যবসায়ীরা।

চট্টগ্রাম প্রতিদিনের সৌজন্যে

বুধবার, ৭ অক্টোবর, ২০২০

ঢাকাসহ সারাদেশে ধর্ষণ বিরোধী বিক্ষোভ

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে বিভিন্ন সময় যৌন নিপীড়ণের ঘটনার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করেছে বাম সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেগমগঞ্জের নারী নির্যাতনের মামলার আসামী সাজু  ঢাকার শাহবাগ ও স্থানীয় ইউপি সদস্য সোহাগকে বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল আরো ৪ জনকে  গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় ৬ জন গ্রেপ্তার হয়েছে। রিমান্ডে নেয়া হয়েছে ২ জনকে। 

ধর্ষণসহ যৌন নিপীড়নের ঘটনা দেশ জুড়ে আলোচনায় এলেও, নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে নোয়াখালী বেগমগঞ্জের এক গৃহবধুর যৌননিপীড়নের ভিডিও সামাজিক যোগযোগ মাধেমে ছড়িয়ে দেয়ার ঘটনাতে।


প্রতিবাদে সকাল থেকে  রাজধানীর শাহবাগের চৌরাস্তায় বাম নেতা-কর্মীদের সড়ক অবরোধ। দিনভর সড়ক অবরোধের সময় যানবাহন চলাচল সীমিত হয়ে পড়ে। সংহতি জানাতে আসেন পেশাজীবিরাও। 

একই সময় জাতীয় যাদু ঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে আরো কয়েকটি বাম সংগঠন।

যৌননিপীড়নের প্রতিবাদ ও পাটকল খোলার দাবীতে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে বাম গণতান্ত্রিক জোট নেতারা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে যেতে চাইলে শাহবাগ ও শেরাটন এলাকায় পুলিশ তাদের বাধা দেয়। 


বামগণতান্ত্রিক জোটের মিছিল আটকানোর বিষয়ে পুলিশের বক্তব্যঃ পুলিশের একজন কর্মকর্তা বলেন, মিছিলকারীদের হাতে যে প্লাকার্ডএ লাঠি ছিলো তা মিছিলকারীরা পুলিশের দিকে ছুড়েমারে। অনেক জায়গায় তারা পুলিশের গায়ে হাত তোলার চেষ্টা করেছে। একজন পুলিশকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। এই পরিস্থিতিতে আমরা তাদের এখানে আটকিয়েছি, কিন্ত তাতে  অনেক হাতাহাতি হয়েছে।

বেগমগঞ্জের ঘটনায় ৯ জনকে অভিযুক্ত করে নারী-শিশু নির্যাতন ও পর্নগ্রাফী নিয়ন্ত্রণ  আইনে ২টি মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অভিযুক্ত বাদল ঢাকা থেকে, দেলোয়ারকে নারায়ণগঞ্জ এবং রহমতুল্লাহ ও আব্দুর রহিমকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রহমতুল্লাহ ও রহিমকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে।

চট্টগ্রামে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও ছাত্র সংগঠন। চেরাগী পাহাড় চত্বরে সংহতি সমাবেশ হয়েছে। প্রেসক্লাব চত্বরে হয়েছে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল। এসব সমাবেশ ও মিছিল থেকে ধর্ষক ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। 

শাহবাগে পুলিশি হামলা ও লাঠিচার্জের প্রতিবাদের মঙ্গলবার সাড়াদেশে বিক্ষোভ ও আগামী ১৯ অক্টোবর সাড়াদেশে সড়ক, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচী দিয়েছে বামগণতান্ত্রিক জোট। 

এ ছাড়াও দেশের আলেম সমাজসহ বিভিন্ন ইসলামী সংগঠন ধর্ষনের প্রতিবাদের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শনিবার, ৩ অক্টোবর, ২০২০

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীর দুই হাতের কব্জি কেটে নিয়েছে ও কন্যাকে অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মোঃ আরিফ হোসেনঃ লক্ষ্মীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী মরিয়ম (৩৩) ও কন্যা সাদিয়া (৮) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। এ ঘটনায় মুমূর্ষ অবস্থায় মা-মেয়ে দুজনকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় প্রেরণ করেন। শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে নিজ ঘরে এ হামলার শিকার হন তারা। জাহিদ নামে এক প্রতিবেশি বখাটে এ হামলা চালায় বলে জানা গেছে। তবে হামলার কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
আহতরা হলেন একই গ্রামের সৌদি প্রবাসী নবী উল্যার স্ত্রী ও মেয়ে। তাদের দুই হাত ও মাথায় দাড়ালো অস্ত্রের আঘাতের ছিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, রাতে প্রবাসী নবী উল্যার বাড়ি থেকে তার স্ত্রী ময়িমের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনা স্থলে যায়। এসময় রক্তাক্ত জখম অবস্থায় মা ও মেয়েকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এক পর্যায়ে মুমূর্ষ অবস্থায় ঘটনাস্থল থেকে তাদের দুজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ আসিফ মাহমুদ জানান, দুই হাতের কব্জি কাটা ও মাথায় জখম নিয়ে মা ও মেয়েকে জরুরী বিভাগে আনা হয়। প্রাথমিক ভাবে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। আশঙ্কা মুক্ত না হওয়ায় মাকে পঙ্গু হাসপাতাল ও মেয়েকে নিওরো সাইন্স মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)জসিম উদ্দিন জানান ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে করেন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

গ্রাম্য আদালতের কার্যকারিতা আরো বাড়াতে হবে: শাহ্ নুসরাত জাহান

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ রূপগঞ্জ উপজেলার মাসিক আইন-শৃখলা কমিটির সভায় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান বলেন, গ্রাম্য আদালতের কার্যকারিতা আরো বাড়াতে হবে। তিনি আরো বলেন, এলাকা থেকে প্রতিদিন উপজেলা নির্বাহী কার্যালয়ে প্রচুর অভিযোগ আসে ভিক্টিমরা। আমরা চেষ্টা করি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের। 

১৪ সেপ্টেম্বর(সোমবার) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে রূপগঞ্জ উপজেলার মাসিক আইন-শৃখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এইচ. এম জসিম উদ্দিনসহ জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইনশৃংখলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া দূর্গাপূজা ও দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইন-শৃংখলার বিষয় নিয়েও আলোচনা হয়। 

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী  অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের হামলার ঘটনায় সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ায় এবং উপজেলা নির্বাহী অফিসারদের নিরাপত্তা ব্যবস্তা বাড়ানোয়; উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 

সৌজন্যেঃ সংবাদ চর্চা

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...