* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*
বিশ্ব সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিশ্ব সংবাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৪ এপ্রিল, ২০২০

মুরসিকে সরাতে ইসরাইলের ভূমিকা ছিল : ইসরাইলি জেনারেল

বাংলাদেশ বার্তা ডেস্কঃ মিসরের ইতিহাসে প্রথমবারের মতো জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পেছনে ইসরাইলের জোরালো ভূমিকা ছিল বলে জানিয়েছেন ইসরাইলের একজন সামরিক কর্মকর্তা। তিনি বলেছেন, মুহাম্মদ মুরসির ক্ষমতায় থাকার সাথে ইসরাইলের নিরাপত্তা প্রশ্ন জড়িয়ে যাওয়ায় এই কাজ করা হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আরয়িহ ইলদাদ স্থানীয় এক পত্রিকা ‘ম্যারিভ’-এ প্রকাশিত নিবন্ধে এই তথ্য প্রকাশ করেন। ‘দ্য আউটব্রেক অব দ্য জানুয়ারি রেভ্যুলেশন’ শিরোনামে প্রকাশিত নিবন্ধে তিনি বলেন, মিসরের নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে ইসরাইল মুসলিম ব্রাদারহুডের মানুষ হিসেবেই মূল্যায়ন করত। কারণ, তিনি ইসরাইলের সাথে সম্পাদিত শান্তিচুক্তি বাতিল এবং সিনাই উপত্যকায় সেনা উপস্থিতি বাড়িয়েছিলেন, যা ইসরাইলকে ভীত করে তোলে। ফলে ইসরাইল দ্রুত ও সক্রীয়ভাবে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে এবং আবদুল ফাত্তাহ সিসিকে ক্ষমতায় আনার ব্যবস্থা নেয়। এই ক্ষেত্রে ওবামার মার্কিন সরকার কোনো আপত্তি করেনি।
ইলদাদ বলেন, ক্যাম্প ডেভিড চুক্তি-যা ৪০ বছর আগে স্বাক্ষরিত হয়েছে এবং দীর্ঘ দিন টিকে আছে- তা ভেঙে দেয়া হলে তা হতো সব ইসরাইলির প্রত্যাশার বিপরীত। এটা এই অঞ্চলের শান্তি ও স্থিতিকেও বিঘিœত করত। আমরা আরব ও ফিলিস্তিনিদের সাথে আরেকটি ধর্মযুদ্ধে জড়াতে চাই না।
তিনি আরো বলেন, ১৯৭৯ সালে ক্যাম্প ডেভিড চুক্তির ৪০ বছরপূর্তিতে জার্মানির কাছ থেকে মিসরের সাবমেরিন কেনার চুক্তিকেও বিশেষ বার্তা হিসেবে গ্রহণ করে ইসরাইল। ক্যাম্প ডেভিড চুক্তির ৪০ বছর পর বলতে হচ্ছে, ইসরাইলিরা কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করছেন। ক্যাম্প ডেভিড চুক্তির গুরুত্ব তুলে ধরে ইলদাদ বলেন, শত্রু ভাবাপন্ন আরব রাষ্ট্রের সাথে এমন চুক্তি এটাই প্রথম। যে দেশটি ছিল সবচেয়ে বড় ও ভয়ঙ্কর।
সূত্র : মিডলইস্ট মনিটর
(Memory post)

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০

করোনায় আক্রান্তের সংখ্যা ২০০ দেশ পূর্ণ হলো

বাংলাদেশ বার্তা ডেস্কঃ ২৭ মার্চ ২০২০ করোনা ভাইরাসে বিপর্যস্ত পুরো পৃথিবী। এর মধ্যে ভাইরাসটি ২০০ দেশে ছড়িয়ে পড়েছে। জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউ এইচ ও)।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে কভিড-১৯। এর মধ্যে বিশ্ব জুড়ে আক্রান্ত হয়েছে ৫লাখ ৩১ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ২২হাজারেরও বেশি। 

সবচেয়ে বেশি মানুষ মারা গেছে েইতালিতে। দেশটিতে মৃতের সংখ্যা ৮ হাজার ২১১। এরপর স্পেনে মারা গেছে ৪ হাজার ৩৬৫ জন। চীনে মারা গেছে ৩ হাজার ২৯১ জন। 

গত আড়াই মাসের বেশি সময় ধরে মৃত ও আক্রান্তের সংখ্যায় এগিয়ে ছিল চীন। দেশটিতে সংক্রমন থেমে যাওয়ায় ভাইরাসটির নতুন কেন্দ্র হয়ে দাড়ায় ইউরোপ। ফলে গত কয়েক দিনে আক্রান্ত ও মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে ইতালি ও স্পেন। 

এদিকে আক্রান্তের সংক্যায় সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৮৫ হাজার ৬৫৩ জন মানুষের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এরপর ইতালিতে ৮১ হাজার ৭৮২ জন। স্পেনে ৫৭ হাজার ৭৮৬ জন মানুষকে আক্রান্ত করেছে কভিড-১৯। 
.
এছাড়া ইরানে মারা গেছে ২ হাজর  ২৩৪ জন। ফ্রান্সে মৃতের সংখ্যা ১ হাজার ৬৯৮। যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ হাজার ২৯৬ জন মানুষ।

করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন হয়ে গেছে অনেক দেশ। স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্বের অথ্যনীতি-ব্যবসা-বাণিজ্য। শতাধিক দেশে বন্ধ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া ধর্মীয় প্রার্থনাস্থলগুলোও বন্ধ কওরে দেয়া হয়েছে জনসমাগম রোধে। অধিকাংশ দেশ বাতিল করে দিয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান যোগাযোগ। 

সূত্রঃ আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

মার্কিন সংসদ সদস্য হয়েও কাজ করেন রেস্টুরেন্টে !

বাংলাদেশ বার্তা ডেস্কঃ বিশ্বের একটি উন্নত দেশের সংসদ সদস্য হয়েও রেস্টেুরেন্টের টেবিল পরিস্কার করা থেকে থালা-বাসন ধোয়াসহ যাবতীয় কাজ করেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ। অনেক আগে থেকেই কাজ করতেন জীবিকা অর্জনের জন্য। মার্কিন কংগ্রেসওমেন নির্বচিত হওয়ার পরও সেই কাজ ছাড়েন নি তিনি। খবর নিউইর্য়ক টাইমসের।

২৯ বছর বয়ষী আলেক্সান্দ্রিয়া বলেন, আমি জানুয়ারীতে কংগ্রেসে যোগ দেয়ার পর ওয়াসিংটন ডিসিতে চলে যাই। কিন্তু এখন আবার নিউইর্য়কে এস কাজে যোগ দিয়েছি। এখানে আমাকে প্রতি ঘন্টা কাজের জন্য ২ ডলার দেয়অ হয়। আমি চাই আমার মতো নিম্ন আয়ের মানষ কতটা কষ্ট করে জীবনযাপন করে তার প্রতি সবার মনোযোগ আকর্ষণ হোক।
প্রসঙ্গত, আলেক্সান্দিয়া মার্কি ন কংগ্রেসের সবচেয়ে কম বয়সী প্রতিনিধি। গত নভেম্বরে তিনি আমেরিকার ১২৯তম কংগ্রেসের সদস্য নির্বাচিত হন। গত নভেম্বরে মার্কিন গণমাধ্যম নিউইর্য়ক টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে টকার অভাবে বাসা ভাড়া দিতে পারছেন না জানিয়ে আলোচনায় এসেছিলেন ওকাসিও। সংসদের বেতন না পাওয়া পর্যন্ত ওয়াসিংটন ডিসিতে একটা অ্যাপার্টমেন্ট বাড়া নেয়ার মতো সামর্থ্য ছিল না তার। ১৯৮৯ সালের ১৩ অক্টোবর জন্ম গ্রহণ করা এ মার্কিন নারী আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন। 

আলেক্সান্দ্রিয়ার বাবা ২০০৮ সালে ৪৮ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। তখন তিনি পরিবারের জন্য বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করেন। এক সময় তাকে প্রায়ই দিনে ১৮ ঘন্টা করে কাজ করতে তো।
খবর নিউইর্য়ক টাইমসের।


পাকিস্তানে মদীনা সনদ চালুর ঘোষণা

বাংলাদেশ বার্তা ডেস্কঃ  যে কোন মূল্যে পাকিস্তানকে মদীনা সনদের আদলে গড়ে তোলার অঙ্গীকার করেছে ইমরান কানের সরকার। দেশটির ধর্মবিষয়ক ফেডারেল মন্ত্রী পীর নুরুল হক কাদেরী এ তথ্য জানান। গত ৬ অক্টোবর রোববার লাহোরে একটি অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি বলেন, প্রথমবারের মতো কোন সরকার প্রধান পাকিস্তানে মদীন সনদ চালর কথা বলেছেন। পাকিস্তানে মদীনা সনদ চালু হবেই। খবর জিও নিউজের।
নুরুল হক কাদেরী বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘে দেয়া বক্তৃতায় কাশ্মীর ও খতমে নবুয়ত ইস্যূটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। আন্তর্জতিক পরিমণ্ডলে তার এই বক্তৃতা খুবই ফলপ্রসূ হয়েছে। মন্ত্রী বলেন, দেশের কিছু ষড়যন্ত্রকারী খতমে নবৃয়তের নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, এরা দেশের হিতাকাঙ্খী নয়, বরং দেশের জন্য অমঙ্গলজনক।

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...