* দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা*

ইসলামী ব্যাংক দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র * সকল প্রকার একাউন্ট খুলতে * * টাকা জমা করতে * টাকা উঠাতে * * বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স এর টাকা বোনাসসহ উঠাতে * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রে আসুন। * * দক্ষিণগাঁও শাহীবাগ বাজার এজেন্ট ব্যাংকিং কেন্দ্র শনিবারসহ ৬ দিন খোলা* * প্রয়োজনে যোগাযোগ করুনঃ 01711-458151* 01700-925241*

সোমবার, ৮ মার্চ, ২০২১

আমাদের সমাজে প্রচলিত গুজব বা কুসংস্কার যেগুলোর কোনো ভিত্তি বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ 
১. ভুলঃ কোমর ব্যথা মানে কিডনি রোগ!

নির্ভুলঃ কিডনি রোগে প্রস্রাব কমে যায়, খাওয়ার রুচি কমে যায়, বমি বমি লাগে, মুখ ফুলে যায়!

২. ভুলঃ ঘন ঘন প্রস্রাব মানেই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ!!
নির্ভুলঃ ডায়াবেটিস হলে প্রথম অনুভূতি হল- এতো খেলাম, তবুও কেন শক্তি পাইনা, এছাড়া ওজন কমে যায়, মুখে দুর্গন্ধ হয়, ঘা শুকাতে চায়না!

৩. ভুলঃ ঘাড়ে ব্যথা মানেই প্রেসার!
নির্ভুলঃ প্রেসার বাড়লে বেশিরভাগ ক্ষেত্রে কোন উপসর্গ
পাওয়া যায় না! একটু অস্বস্তিকর অনুভুতি হয় মাত্র।

৪. ভুলঃ বুকের বামে ব্যথা মানে হার্টের রোগ!
নির্ভুলঃ হার্টের রোগে সাধারণত বুকে ব্যথা হয় না। হলেও বামে নয়তো বুকের মাঝখানে ব্যথা হয়... হার্টের সমস্যায় সাধারণত বুকের মাঝখানে চাপ চাপ অনুভূতি হয়, মনে হয় বুকের মাঝখানটা যেন কেউ শক্ত করে ধরে আছে!!

৫. ভুলঃ মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়।
নির্ভুলঃ ডায়াবেটিস হরমোনাল অসুখ। অগ্ন্যাশয় ঠিকমত কাজ না করলে ডায়াবেটিস হয়। তাই মিষ্টি খাওয়ার সাথে এই রোগ হবার সম্পর্ক নেই। কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে মিষ্টি খেতে হয় না।

৬. ভুলঃ প্রেগন্যান্সিতে বেশি পানি খেলে পায়ে পানি আসে।
নির্ভুলঃ প্রেগন্যান্সিতে প্রোটিন কম খেয়ে, কার্বোহাইড্রেট বেশি খেলে পায়ে পানি আসে। তাই প্রোটিন বেশি বেশি খেতে হয়।

৭. ভুলঃ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাকালীন বেবির (৬মাসের আগে পানিও খাওয়ানো যায় না একারণে) ডায়রিয়া হলে, মা স্যালাইন খেলেই বেবিরও চাহিদা পূরণ হয়ে যায়।
নির্ভুলঃ মা খেলেই বাচ্চার চাহিদা পূরণ হয় না... বেবিকেও স্যালাইন খাওয়াতে হয়।

৮. ভুলঃ দাঁত তুললে চোখের আর ব্রেইনের ক্ষতি হয়।
নির্ভুলঃ দাঁত তোলার সাথে চোখের আর ব্রেইনের কোনো সম্পর্ক নেই। দাঁত, চোখ, মাথার নার্ভ সাপ্লাই সম্পূর্ণ আলাদা।

৯. ভুলঃ মাস্টারবেশন করলে চোখের জ্যোতি কমে যায়!
নির্ভুলঃ ভিটামিন এ জাতীয় খাবার না খেলে চোখের জ্যোতি কমে যায়।

১০. টক/ ডিম/ দুধ খেলে ঘা দেরীতে শুকায়।
নির্ভুলঃ টক/ ডিমের সাদা অংশ/ দুধ খেলে ঘা তাড়াতাড়ি শুকায়।

১১. ভুলঃ অস্বাভাবিক আচরন, ভাংচুর, পাগলামি মানেই জ্বিন ভুতে ধরা!!!
নির্ভুলঃ এটা বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, হ্যালুসিনেশন।

১২. ভুলঃ তালু কাটা, এক চোখ, কপালে চোখ, বাঘের মত ডোরাকাটা দাগ নিয়ে জন্ম গ্রহন করা বাচ্চা কিয়ামতের আলামত, আল্লাহর গজব, বাঘের বাচ্চা।
নির্ভুলঃ মানুষের পেট থেকে বাঘের বাচ্চা হয় না আর কিয়ামতের আলামত বা গজব বাচ্চাদের উপর আসে না। এসব জিনগত রোগ বা জন্মগত রোগ।

১৩. ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম এসব খেলে বাচ্চা বড় হয়ে যায়। তাই গাইনী ডাক্তার সিজার করার জন্য এগুলা প্রেসক্রাইব করে....
নির্ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম না খেলে গর্ভস্থ বেবির নিউরাল টিউব ডিফেক্ট হয়।

১৪. ভুলঃ প্রেগন্যান্সিতে সাদাস্রাব হলে ফ্লুইড কমে যায়।
নির্ভুলঃ White discharge এবং Amniotic fluid সম্পূর্ণ আলাদা দুটো ফ্লুইড.. একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নেই।

১৫. বাচ্চা না হওয়া মানেই বন্ধ্যা নারী।
নির্ভুলঃ বন্ধ্যা, নারী এবং পুরুষ উভয়ই হতে পারে।।
__________________________________________
এ ধরণের আরো অনেক ধরণের গুজব বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত, যেগুলোর কোনো ভিত্তি বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
সংগৃহীত

বন্দর মডেল প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি এস এম শাহীনকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ বার্তা ডেস্কঃ  সাংবাদিক এসএম শাহীনকে বন্দর থানা সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বন্দর মডেল প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি এস এম শাহীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বন্দর থানা সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির নেতৃবৃন্দ।
শুক্রবার ৫ই মার্চ রাত ৮টায় বন্দর মডেল প্রেসক্লাবের কার্যালয়ে এসে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় তারা বন্দর মডেল প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দের সুস্বাস্থ্য কামনা করেন।
শুভেচ্ছা ও সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বন্দর থানা সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর আগুন বাবু, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আল-আমিন পাঠান, শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, কার্যকরী সদস্য রাকিব পাঠান, সদস্য মোঃ সাইফুল ইসলাম, দেলোয়ার পাঠান সহ প্রমুখ। 

রবিবার, ৭ মার্চ, ২০২১

সতর্কী করণ বিজ্ঞপ্তিঃ গুজবে কান দিবেন না, সঠিক তথ্য জানুন নিরাপদ থাকুন

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ করোনার কারণে শিক্ষার্থীদের ১০ হাজার টাকা সরকারি অনুদান দেওয়ার গুজব ছড়িয়ে পড়েছে। আর এই গুজবে বিশ্বাস করে আজ শনিবার শিক্ষার্থী ও অভিভাবকদের ঢল নেমেছে। ফটোকপি ও অনলাইন সার্ভিসের দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। প্রতিষ্ঠানপ্রধানদের প্রত্যয়ন নিতে স্কুল, কলেজ ও মাদরাসায় যায় শিক্ষার্থী ও অভিভাবকরা।

তবে গত বছরের মতো এ বছরও শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষ অনুদানের জন্য আবেদন চাওয়া হয়েছে। দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনার শিকার শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। দুস্থ, প্রতিবন্ধী, গরিব ও অনগ্রসর ছাত্র-ছাত্রীরা অগ্রাধিকার পাবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। এ ছাড়া সংস্কার, আসবাবপত্র, খেলার সামগ্রী এবং পাঠাগার উন্নয়নের জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করতে পারবে। আগামী ৭ মার্চ আবেদনের শেষ সময়। তবে এটি করোনা প্রণোদনা বা স্টুডেন্ট ভাতা না।
তবে শিক্ষার্থীরা বলছে, করোনাকালীন স্টুডেন্ট ভাতা হিসেবে ১০ হাজার টাকা প্রদান করার কথা শুনে তারা প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে প্রত্যয়ন নিয়ে অনলাইনে আবেদনের জন্য ভিড় করেছেন। কিন্তু নির্ধারিত ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। এ ছাড়া কোনো কোনো প্রতিষ্ঠান বিনামূল্যে প্রত্যয়ন দিলেও কোনো প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা ৫০-২০০ টাকা পর্যন্ত নিয়েছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
এ ধরনের চিঠি গতবছর এসেছিল, তবে সীমিতসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অনুদান পেয়েছেন। কিন্তু গুজবে বিভ্রান্ত হয়ে এ বছর ধনী-দরিদ্র সকল শিক্ষার্থী প্রত্যয়ন নিয়ে আবেদন করার জন্য ভিড় করছেন।
গুজবে কান দিবেন না, সঠিক তথ্য জানুন নিরাপদ থাকুন।
বি: দ্রঃ জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন।

বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

বৈদ্যুতিক প্রিপেইড ডিজিটাল মিটার ব্যবহারের কিছু তথ্য জেনে রাখুন

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ প্রথম বার ১০০০ টাকা রিচার্জে আপনি পাবেন ৭৯২ টাকা।

কারণঃ
১। মিটার পরীক্ষার সময় আপনাকে প্রথমেই ১০০ টাকা মিটারের সাথে দেওয়া হয়েছিল। তাই প্রথম ১ বার ১০০ টাকা কাটবে।
২। ডিমান্ড চার্জ আগে প্রতি কিলো ওয়াট লোডের জন্য ছিল ২৫ টাকা এখন ডিজিটাল মিটারের ক্ষেত্রে ১৫ টাকা। (প্রতি মাসে এক বার করে কাটবে)
৩। মিটার ভাড়া ৪০ টাকা। (প্রতি মাসে এক বার)
৪। সরকারি ভ্যাট আগেও ছিল ৫% এখনো ৫%।
৫। সার্ভিস চার্জ ১০ টাকা। (প্রতি মাসে একবার)
বিঃ দ্রঃ এই সব কারণে ডিজিটাল মিটার প্রথম ১০০০ টাকার কার্ড রিচার্জে ১০০০ টাকার স্থানে ৭৯২ টাকা দেখাবে, কিন্তু আপনি ঐ মাসেই যদি আবার ১০০০ টাকা রিচার্জ করেন তাহলে শুধু সরকারি ভ্যাট ৫% টাকা কাটার পর বাকি টাকা মিটারে রিচার্জ হবে। তাই ডিজিটাল মিটারের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই।
স্থিতি জানতে আরও কিছু বিশেষ তথ্যঃ
১। আপনি কত ইউনিট ব্যবহার করেছেন তা জানার জন্য ৮০০ চাপুন।
২। আপনার মিটারে কত টাকা জমা আছে তা জানতে ৮০১ চাপুন।
৩। ইমার্জেন্সি ব্যালেন্স জানতে ৮১০ চাপুন।
৪। মিটার টি চালু অথবা বন্ধ করতে ৮৬৮ চাপুন।
৫। আপনার মিটারটি কত কিলোওয়ার্টের তা জানতে ৮৬৯ চাপুন।

নারীকুলের ধারনা হয় জগতের সকল নারী নির্যাতিত, সকল পুরুষ জালিম

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ পুরুষ মানুষের যত ইনকামই থাকুক, তাদের হাতে সবসময় টানাটানি লেগেই থাকে। কারন তারা যতটা ইনকাম করে, নিজের পরিবারকে তারচেয়ে আরেকটু ভালো রাখার চেষ্টা করে।

যখন ইনকাম পাঁচ টাকা থাকে, তখন সাত টাকা এমনিই খরচ হয়ে যায়। পাঁচ টাকা থেকে ইনকাম বেড়ে যখন পনের টাকা হয়, তখন তারা ভাবে, টাকা বাড়ছে যখন আরেকটু বড় বাসা নিয়ে ফেলি, ছেলেটাকে আরেকটু ভালো স্কুলে দেই, বাবাকে আরেকটু ভালো হসপিটালে চিকিৎসা করাই। পনের টাকার ইনকামে তখন খরচ গিয়ে দাঁড়ায় পঁচিশ টাকায়।
এভাবে ইনকামের সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে খরচ, নিজের পরিবারকে আরেকটু ভালো রাখার আশায়, তাদেরকে সবচেয়ে বেস্ট টা দেবার আশায়...
এইযে সাধ আর সাধ্যের সমন্বয় করার বিরামহীন ক্লান্তিকর সংগ্রাম ছেলেরা আজীবন করে যায়, মেয়েরা সাধারনত এই জিনিসটা কখনো সেভাবে বুঝতে পারেনা।
তারা দেখে দশটা পাঁচটা অফিস করে বাসায় এসে পায়ের উপর পা তুলে পত্রিকা পড়া বা মোবাইল টেপা ভদ্রলোককে, তার মাথার ভেতর চলতে থাকা দুশ্চিন্তা বা কাঁধের উপর চেপে থাকা দায়ীত্বের বোঝা দেখতে পায়না। মাথার উপর থেকে এই বটগাছের বিশাল ছায়াটা সরে যাওয়ার আগ পর্যন্ত কেউ উপলব্ধি করেনা একটা সংসারে একটা দায়ীত্বশীল পুরুষ মানুষের কী ভূমিকা!
যেমনভাবে একটা পুরুষ মানুষ কখনো বুঝতে পারেনা, সারাদিন ঘরে থাকার পরও একটা মেয়ে কেন ঘরটাকে টিপটপ গুছিয়ে রাখতে পারেনা, বাচ্চাদের যত্নে কেন অনিয়ম হয়, সময়মত সব কিছু রেডি কেন থাকেনা। কেন সে নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখেনা।
আর সব কাজ বাদ দিলে শুধু ছোট ছোট শিশুদের নিয়ে একা দিন পার করাও কতটা ক্লান্তিকর হতে পারে, আর এদের সাথে নিয়ে করতে গেলে একটা সামান্য সাধারন কাজ কতটা ঝামেলাপূর্ন হয়ে যেতে পারে, এটা তাদের কখনো বুঝে আসেনা।
আমি বলি কি! এই বুঝতে না পারাটাই অনেক বেশী স্বাভাবিক, এইযে আমরা মেয়েরা, নিজেরা মা হবার আগ পর্যন্ত, কিংবা মা হবার পরেও আমাদের মায়েদেরকে কি ঠিকমত বুঝতে পেরেছি? কিংবা আমরা কি যতটুকু সুযোগ হয় তাদের সেবা করার চেষ্টা করি?
অধিকাংশই আমরা নিজেরা মা হয়েও এখনো নিজেদের মায়ের কাছ থেকে সেবা নেই। বাপের বাড়ি যাই আমরা রিল্যাক্স করতে। পুরুষ মানুষ বাবা হয়েও নিজের বাবার কষ্ট বোঝেনা, বুঝতে বুঝতে যতদিন লাগে ততদিনে তার নিজের সন্তান তাকে বলে, বাবা তুমি কিছু বুঝোনা। আর আমরা আশা করি ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা ভিন্ন ধরনের শরীর মন মস্তিষ্ক সম্পন্ন একজন মানুষ আমাদেরকে পুরোপুরি বুঝে ফেলবে।
জীবনসঙ্গীকে বোঝাটা সবসময় জরুরি না, কিন্তু আমি যে বুঝতে পারছিনা বা পারবোনা এইটা বোঝা জরুরি। আমি যা দেখি যতটুকু বুঝি তার বাহিরেও আরও ব্যাখ্যা আরও কারন থাকতে পারে, এই বোধ টা থাকা জরুরি।
এটুকুও না বুঝলে, পুরুষ মানুষ তার কলিগকে গিয়ে বলে, সারাদিন এত কষ্ট করি ভাই পরিবারের জন্যই তো? বাসায় গিয়েও একটু শান্তি পাইনা। বাচ্চাদের চিল্লাচিল্লি, অগোছালো বাসা, বউয়ের শুধু অভিযোগের ঝুলি। এ জীবন আর ভালো লাগেনা।
মেয়েরা বান্ধবীর কাছে বলে, সারাদিন ছোট বাচ্চা নিয়ে সবকিছু কত কষ্ট করে ম্যানেজ করি, উনি এসে একটু বাচ্চাদের রাখবে তা না, এসেই রাগারাগি শুরু সবকিছু নিয়ে। এ জীবন আর ভালো লাগেনা।
অতঃপর নারীকুলের ধারনা হয় জগতের সকল নারী নির্যাতিত, সকল পুরুষ জালিম।
পুরুষকুলের ধারনা হয় জগতের সকল মহিলা অলস অকর্মন্য, জামাইকে জ্বালিয়ে তামা তামা করে ফেলা তাদের একমাত্র কাজ।
অতঃপর ফেসবুকের বাজারে বিতর্কের আসর বসে, সবাই নিজের নিজের দেখা এবং শোনা অভিজ্ঞতার কষ্ঠিপাথরে জগৎ-সংসারকে যাচাই করতে আসে৷ অন্যের চোখে দুনিয়া দেখার চেষ্টা খুব কম মানুষই করে।
পরিশিষ্ট: এতসব ক্যাচালের বাইরেও কিছু পরিবার আছে, যে পরিবারের পুরুষরা নিজেদের সব দুশ্চিন্তা একপাশে সরিয়ে রেখে পরিবারের সাথে হাসিমুখে সময় কাটায়, বাচ্চাদের আখলাক গঠনে সময় দেয়, স্ত্রীর সুবিধা অসুবিধার খবর নেয়, তার কাজ সহজ করার ফিকির করে।
যে পরিবারের নারীরা শত ঝামেলার মধ্যেও ঘরটাকে পরিপাটি করে রাখে, বাচ্চাদের উত্তম তরবিয়ত দেয়ার জন্য সাধ্যমত চেষ্টা করে, নিজেকে গুছিয়ে রাখে, স্বামীকে সাধ্যমত মানসিক প্রশান্তিতে রাখে।
আর আমরা, নিজেদেরকে গুনাহ আর অলসতার সাগরে ডুবিয়ে রেখে আশা করি আমাদের ঘরে ঘরে অটোমেটিক উত্তম আখলাক সম্পন্ন সুসন্তান তৈরি হয়ে যাবে! যারা একদিন সমাজকে বদলে দিবে।
লেখিকাঃ জোবায়দা

বুধবার, ৩ মার্চ, ২০২১

কালেমার হাকীকত : মল্লিক মাহমুদ .

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ
তোমার কালেমা আমার কালেমা
বাহিরে পরখ নেই,
কিন্তু তাহার হাকীকত দেখি
মিল নেই কিছুতেই।
লাখ লাখ টাকা ইনকাম হয়
তোমার কালেমা দিয়ে,
আমার কালেমা দাঁড় করে দেয়
ফাঁসির মঞ্চে নিয়ে।
শত শত দিন কারাগারে আছি
আমার কালেমা পড়ে,
একটু সুখের সময় কাটাতে
যেতে পারি নাকো ঘরে।
অনাহারে আজ শক্তি ক্ষয়েছে
ধরতে পারি না মুঠি,
আর তুমি আছো অপার খুশীতে
খাচ্ছো হালুয়া রুটি।
নেফাকীর কালি জমা হয়ে আছে
তোমার কালেমা মাঝে,
তাই বুঝি বহু ফায়দা লুটছো
নিত্য সকাল সাঁঝে।
সুতরাং তুমি কালেমা পড়াতে
এসো না বন্ধু আর,
কালেমার সাথে জীবন আমার
হয়ে আছে একাকার।
.
১৬।০২।২০

শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১

সকল অবস্থায় ধর্য্য ধারণ করা

 মনে রাখবেন ..

১) যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে প্রতারণা করবে ভেঙ্গে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউসুফ (আঃ) আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন।
২) যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন, ভেঙ্গে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইব্রাহীম (আঃ) নিজ পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন।
৩) যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসার আর কোন উপয়ান্তর খুঁজে না পান, আশার শেষ আলোটুকুও দেখতে না পান, ভেঙ্গে পড়বেন না। মনে রাখবেন, হযরত ইউনুস (আঃ ) মাছের পেটের অন্ধকার প্রকোষ্ট থেকেও উদ্ধার হয়েছিলেন।
৪) যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করা হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে যাবে, ভেঙ্গে পড়বেন না, এসবে কান দিবেন না। মনে রাখবেন, হযরত আয়শা সিদ্দিকা (রাঃ) এর বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল।
৫) যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যাথায় কাঁতরাতে থাকবেন, ভেঙ্গে পড়বেন না। মনে রাখবেন, হযরত আইয়ুব (আঃ) আপনার চেয়েও হাজার গুন বেশী অসুস্থ ছিলেন।
৬) যখন আপনি নির্জন/একাকীত্বে ভোগেন, ভেঙ্গে পড়বেন না। স্মরন করুন, হযরত আদম (আঃ) কে, যাকে প্রথমে একাকী সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিল।
৭) যখন কোন যুক্তি দিয়েই আপনি কোন একটি অবস্থার পেছনের কারণ খুঁজে পাবেন না, তখন কোন প্রশ্ন ব্যতীতই স্মরণ করুন হযরত নুহ (আঃ) এর কথা। যিনি অসময়ে কিস্তি/নৌকা তৈরি করেছিলেন।
৮) যখন আপনি পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সর্বোপরি সারা দুনিয়ার দৃষ্টিতে কৌতুকের পাত্রে পরিণত হবেন, ভেঙ্গে পড়বেন না। স্মরণ করুন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)এর কথা। যিনি তাঁর আপনজনের হাসি-তামাশার পাত্রে পরিণত হয়েছিলেন।
আল্লাহ তায়ালা তাঁর প্রেরিত সকল পয়গম্বরগণকেই পরীক্ষায় ফেলেছিলেন এবং তাঁদেরকে উদ্ধার করেছিলেন। এজন্য যে, যাতে করে দ্বীন পালনের ক্ষেত্রে পরবর্তী উন্মতেরা ধৈর্য্য ধারন করতে পারে, কষ্টসহিষ্ণু হতে পারে। ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারনকারীদের সাথেই আছেন’। [সুরা আনফালঃ ৪৬]

মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

বিপদ ও সমস্যা থেকে উত্তরণের জন্য মুমিনের রয়েছে দশটি অমোঘ অস্ত্র

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ বিপদ ও সমস্যা থেকে উত্তরণের জন্য মুমিনের রয়েছে দশটি অমোঘ অস্ত্র। যা কুরআন ও হাদীস থেকে জানা যায়।

১- সূরা আল-ফাতিহা; আর এজন্যই এ সূরার অন্য নাম হচ্ছে আল-কাফিয়া বা যথেষ্টকারী, আশ-শাফিয়া বা আরোগ্যকারী। এটি আল্লাহর গুণ হওয়ার কারণে এর দ্বারা ঝাড়ফুক করা হাদীস দ্বারা প্রমাণিত হয়েছে।
২- “আল্লাহ আল্লাহ রাব্বী, লা উশরিকু বিহী শাইয়ান” আল্লাহ ,আল্লাহ, তিনি আমার রব্ব, আমি তার সাথে কাউকে শরীক করি না। আবু দাঊদ, হাদীস নং ১৫২৫।
৩- “লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যোয়ালেমীন” হে আল্লাহ আপনি ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, আপনি কতই না পবিত্র! আমি তো অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তিরমিযী, হাদীস নং ৩৫০৫।
৪- “হাসবুনাল্লাহু ওয়ানি‘মাল ওয়াকীল”। ‘আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। এটা বলেছিলেন সাহাবায়ে কিরাম, তখন তারা কোনো প্রকার সমস্যা ছাড়াই প্রত্যাবর্তন করেছিলেন। সূরা আলে ইমরান, ১৭৩-১৭৪।
৫- “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ”। আল্লাহর সাহায্য ব্যতীত কোনো উপায় নেই, কোনো ক্ষমতাও নেই। এটি জান্নাতের গোপন ভাণ্ডারসমূহের একটি ।
৬- “আস্তাগফিরুল্লাহ” বা আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল-হাইয়্যুল কাইয়্যূমু ওয়া আতূবু ইলাইহি”।
৭- “লা ইলাহা ইল্লাল্লাহুল আযীম আল-হালীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল ‘আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ্বি, রাব্বিল আরশিল কারীম”। (বুখারী, হাদীস নং ৬৩৪৬, মুসলিম, ২৭৩০)
৮- ‘আল্লাহুম্মা ইন্নী ‘আউযু বিকাল মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আউযু বিকা মিনাল ‘আজযি ওয়াল কাসালি, ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি, ওয়া আউযুবিকা মিন দ্বাল‘য়িদ দাইনি ওয়া ক্বাহরির রিজাল’। (তিরমিযী, হাদীস নং ৩৪৮৪)
৯- “ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আসতাগীসু, (ইবনুস সুন্নী, ‘আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ” হাদীস নং ৩৩৭।)
১০- আল্লাহুম্মা রাহমাতাকা আরজূ, ফালা তাকিলনী ইলা নাফসী ত্বারফাতা ‘আইন”, ওয়া আসলিহ লী শা‘নী কুল্লাহু, লা ইলাহা ইল্লা আনতা।” (আবু দাঊদ, হাদীস নং ৫০৯০।)

সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১

ডাকছে মোয়াজ্জেম: হাবিবুর রহমান আরিফ

 

রাত পোহালো ফরজ এলো

ডাকছে মোয়াজ্জেম
ঘুমের চেয়ে সালাত বড়
কায়েম কর দ্বীন,
অজু করে কাপড় পরে
মসজিদেতে যায়
আল্লাহ্ হলেন সবার বড়
তার বড় কেউ নাই,
দিনের পরে রাত আসে ভাই
রাতের পরে দিন
সব কিছুর মালিক হলেন
রাব্বুল আলামিন,
তাওহীদের ঐ ছবক নিয়ে
আয়রে সবে আয়
মোয়াজ্জেন ডাক দিয়েছে
সময় চলে যায়,
সালাত রোজা ছেড়ে যারা
রাস্তা ঘাটে হাটে
দেখতে বাবু বড়ই চালাক
বুঝবে হাশর মাঠে,
বিচার দিনে দেখবে তারা
পাবে সেদিন সাজা
হিসেব বিনে চলে যাবে
দোজখের নিচতলা,
কাঁদার জায়গা কেঁদে যদি
নাইবা যেতে পারো
কুল পাবেনা সে জগতে
যতই কাঁদা কাঁদো,
সাপ বিচ্ছুর জ্বালারে ভাই
করবে জ্বালা পোড়া
শাস্তির শেষ নাইরে
চিন্তা করো তাই,
এখনও ভাই সময় আছে
আল্লাহ্ ডাকো
সালাত রোজা হজ্জ যাকাত
আদায় করো।

বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১

প্রতিবেশীর হক

 

বাংলাদেশ বার্তা ডেস্কঃ আমার প্রতিবেশীর হক কি? একজন সাহাবীর এমন প্রশ্নের জবাবে প্রিয় নবী হযরত মুহাম্মদ(সঃ) বললেন, 

১। প্রতিবেশী তোমার সাহায্য চাইলে তাকে সাহায্য করবে।

২। সে তোমার কাছে ধার চাইলে তাকে ধার দিবে।

৩। সে অভাবগ্রস্থ হলে তাকে সাহায্য করবে।

৪। সে অসুস্থ হলে তার শুশ্রুষা করবে।

৫। তার মৃত্যু হলে জানাজাতে যোগ দিবে।

৬। তার সুসংবাদে সন্তোষ প্রকাশ করবে।

৭। তার অনুমতি ব্যাতিত তোমার গৃহ এতা উঁচু করবেনা যাতে তার বাড়িতে বাতাস প্রবেশ করতে বাধা পায়।

৮। তাকে যন্ত্রণা দেবেনা।

৯। যদি কোন ফল ক্রয় করো তবে তাকে কিচু দেবে। যদি ন িদাও তবে গোপনে ঘরে নিয়ে যাবে এবং তোমার সন্তাদের তা বাইরে নিয়ে যেতে দিবেনা। যাতে তার সন্তানদের রাগ না জন্মায়।

-মিশকাত

পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা.

  বাংলাদেশ বার্তা ডেস্কঃ  প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাক...